এক্সপ্লোর

Covid Situation: সেন্টিনেল সার্ভিল্যান্সে চিন্তা বাড়াচ্ছে বসিরহাট, কোথায় বাড়ছে সংক্রমণ?

West Bengal Covid: সমীক্ষায় দেখা গিয়েছে, পজিটিভিটি রেট সবথেকে বেশি বসিরহাট স্বাস্থ্য জেলায়। এখানে আক্রান্তের হার শতকরা ১.০৬ শতাংশ।

ঝিলম করঞ্জাই, কলকাতা: বেশ কিছুদিন ধরে সংক্রমণ কমের দিকেই ছিল। সম্প্রতি ফের সামান্য হলেও বেড়েছে কোভিড সংক্রমণ। আইআইটি কানপুরের একটি গবেষক দলের রিপোর্ট বলছে, আগামী জুনেই দেশে আসতে পারে কোভিডের চতুর্থ ঢেউ। সেদিকে তাকিয়েই রাজ্যে করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য সেন্টিনেল সার্ভিলেন্স সমীক্ষা চালিয়েছে স্বাস্থ্য দফতর।

কী মিলেছে সমীক্ষায়?
রাজ্যে করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য করা ওই সমীক্ষায় দেখা গিয়েছে, বসিরহাট স্বাস্থ্য জেলায় সংক্রমণ বাড়ছে। সমীক্ষায় দেখা গিয়েছে, 
পজিটিভিটি রেট সবথেকে বেশি ওই স্বাস্থ্য জেলায়। এখানে আক্রান্তের হার শতকরা ১.০৬ শতাংশ। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, নন্দীগ্রাম স্বাস্থ্যজেলা ও পূর্ব মেদিনীপুর, এই চারটি জায়গা থেকে পাওয়া রিপোর্ট জানাচ্ছে এখানে কোভিডের পজিটিভিটি রেট ০.৪ থেকে ১ শতাংশ। রাজ্যের বাকি ২২টি জেলায় পজিটিভিটি রেট তুলনায় অনেকটাই কম। সেখানে ওই হার ০.৪ শতাংশ। গত ২৭ ও ২৮ এপ্রিল রাজ্যের ২৮টি স্বাস্থ্য জেলার প্রতিটি থেকে দিনে ৪০০টি নমুনা সংগ্রহ করা হয়। সেই সেন্টিনেল সার্ভিলেন্সের ফল এই রিপোর্ট। সংক্রমণের হার বুঝতে চলতি মাসের ১৮-১৯ তারিখে ফের সমীক্ষা চালানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে কোভিডের সংক্রমণ ওঠা নামা করেছে। এখনও পর্যন্ত  কোভিডের তিনটি ঢেউ এসেছে দেশে। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক ধাক্কা লেগেছে। আক্রান্তের সংখ্যা যেমন লাগামছাড়া ভাবে বেড়েছিল, তেমনই আশঙ্কা বাড়িয়েছিল মৃত্যুর সংখ্যাও। তারপরে দেশে শুরু হয়েছইল টিকাকরণ। দুটি ডোজের পর এবার দেশে শুরু হয়েছে বুস্টার ডোজও। এরই মধ্যে হানা দিয়েছিল তৃতীয় ঢেউও। ওমিক্রনের দাপটে সংক্রমণ বাড়লেও দ্বিতীয় ঢেউয়ের মতো সমস্যা অবশ্য হয়নি। এরপর সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরেছে সবকিছু। যদিও বিজ্ঞানীরা বারবার সতর্ক করেছেন কোভিড সংক্রমণ নিয়ে হেলাফেলা করলে বিপদ বাড়াতে পারে কোভিডের চতুর্থ ঢেউ। সংক্রমণের পরিস্থিতি বুঝতে পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, 'কোভিড আছেই। পরীক্ষা বাড়ানো দরকার।' সেই কারণেই আগেভাগেই সংক্রমণ নিয়ে সতর্ক কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি। 

আরও পড়ুন: দু'দিনের 'শাহি' সফর শুরু আজ, অভিভাবকের খোঁজে বঙ্গ-বিজেপি!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget