এক্সপ্লোর

TMC Inner Clash : এলাকায় পুরনো বাড়ি দখল ঘিরে ধুন্ধুমার, শোভাবাজারে তৃণমূলের দুই শিবিরের হাতাহাতি, উত্তেজনা

Kolkata News : শাসকদলের লোক হওয়া সত্ত্বেও পুলিশ তাদের কথা শুনছে না বলে অভিযোগ করেছেন কাউন্সিলর অনুগামীরা। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে বড়তলা থানায় অভিযোগ জানিয়েছে।

আবীর দত্ত ও সৌমিত্র রায়, কলকাতা : শোভাবাজারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash)। ১৮ নম্বর ওয়ার্ড অফিসের সামনেই হাতাহাতি। মারামারিতে জড়ালেন শশী পাঁজা ও স্থানীয় কাউন্সিলর সুনন্দা সরকারের অনুগামীরা। কাউন্সিলরের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ তুলেছেন বিধায়ক অনুগামীরা। পাল্টা কাউন্সিলর অনুগামীদের অভিযোগ, এলাকায় পুরনো বাড়ি দখল করে প্রোমোটিং করতে চায় বিধায়কের (TMC MLA) লোকজন। বাধা দেওয়ায় গতকাল কাউন্সিলর অনুগামীদের মারধর ও ক্লাব ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

শাসকদলের লোক হওয়া সত্ত্বেও পুলিশ (Police) তাদের কথা শুনছে না বলে অভিযোগ করেছেন কাউন্সিলর অনুগামীরা। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে বড়তলা থানায় অভিযোগ জানিয়েছে। তৃণমূল কাউন্সিলরের দাবি, এলাকায় বহিরাগতরা দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশ নিষ্ক্রিয়। সুনন্দা সরকার বলেছেন, বাজে কথা বলছে কয়েকজন। এলাকা যাতে শান্ত থাকে, বরাবরই সেই চেষ্টা করি। বাইরের কয়েকজন এসে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। মন্ত্রী তথা শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজার (Sashi Panja) প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

স্থানীয় সূত্রে দাবি, শশী পাঁজার সঙ্গে সুনন্দা সরকারের মতানৈক্য় আজকের নয়। কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ তুলেছেন মন্ত্রীর। পাল্টা কাউন্সিলর-অনুগামীদের অভিযোগ, এলাকার পুরনো বাড়ি দখল করে প্রোমোটিং করতে চান মন্ত্রীর অনুগামীরা। অভিযোগ প্রোমোটিংয়ে বাধা দিতে গেলে কাউন্সিলরের অনুগামীদের মারধর এবং স্থানীয় ক্লাবে ভাঙচুর করেন শশী পাঁজার অনুগামীরা। এনিয়ে মন্ত্রী শশী পাঁজার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য় করতে চাননি। তবে কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ সরব হয়েছেন মন্ত্রীর অনুগামীরা। তৃণমূলকর্মী ও শশী পাঁজার অনুগামী সন্তোষ সিংহ বলেছেন, 'কাউন্সিলরের লোকেরা আমাদের মেরেছে।'

ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েক জন। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে বড়তলা থানায় (Police Station) লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ৪টি এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।                                                                           

আরও পড়ুন- রাজ্যজুড়ে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি, কাল থেকে আগামী ৭ দিন বিজেপির প্রতিবাদ কর্মসূচি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget