এক্সপ্লোর

আজকের মধ্যে পদক্ষেপ, নইলে কর্মবিরতির হুঁশিয়ারি রাজ্যের সরকারি কর্মীদের

Kolkata News: বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ২০ দিনে পড়ল রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান।

ঝিলম করঞ্জাই, কলকাতা: বকেয়া DA নিয়ে আন্দোলন চলছে বেশ কিছুদিন ধরেই(DA Protest)। এ বার তা নিয়ে রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারী। মাস বা সপ্তাহের নিরিখে নয়, রাজ্যের সরকারি কর্মীরা জানিয়েছেন, বুধবারের মধ্যে সরকার পদক্ষেপ না করলে, কর্মবিরতির পথে হাঁটবেন তাঁরা। অংশ নেবেন না পঞ্চায়েত নির্বাচনের কাজেও (Panchayat Elections 2023)। এর পাশাপাশি, আগামী ১২ জুলাই কমিটির ডাকে শুক্রবার বিধানসভা অভিযানকে সমর্থন জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

বুধবারের মধ্যে সরকার পদক্ষেপ না করলে কর্মবিরতি

অন্য দিকে, বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ২০ দিনে পড়ল রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। গত শুক্রবার থেকে অনশন শুরু করেন চার আন্দোলনকারী। এঁদের মধ্যে দু'জন অসুস্থ হয়ে পড়েন। পরে যোগ দেন অন্য এক জম। এই মুহূর্তে তিন জন অনশন করছেন। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে তাঁরা বলেন, "আমরা প্রথমে পেনডাউন করেছিলাম একদিনের। প্রতীকী অনশন করেছিলাম। তার পর শুরু হয়েছে লাগাতার।"

আরও পড়ুন: Youtuber Dies: শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়নি সাফল্যের পথে, দুর্ঘটনা প্রাণ কাড়ল বাংলার জনপ্রিয় ইউটিউবারের

আন্দোলনকারীরা জানিয়েছেন, "সরকারকে দু'দিন আল্টিমেটাম দিয়েছি, যাতে আমাদের দাবি মিটিয়ে দেওয়া হয়। এখনও হুঁশ না ফিরলে আগামী দিনে লাগাতার পেনডাউন, অবরোধে যাব। দেখিয়ে দেব, পশ্চিমবঙ্গের কর্মচারীরা কী পারেন! কারণ এই কর্মীদের বলে বলীয়ান হয়ে আপনার 'এগিয়ে বাংলা'। আগামী দিনে কর্মচারীর লাগাতার আন্দোলন করব। এই বাংলাকে অচল করে রাখবে। তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। সাধারণ মানুষ যদি পরিষেবা থেকে বঞ্চিত হন, তার দায় রাজ্য সরকারের, কর্মচারীদের নয়।" 

আন্দোলনকারীদের দাবি, তাঁরা সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। ভাবার সময় দিয়েছেন। এখনও পর্যন্ত কিছু করে ওঠেনি। আজ শেষ সময় দেওয়া হয়েছে। আজ পর্যন্ত রয়েছে আল্টিমেটাম। আজকের মধ্যে যদি কোনও বার্তা না আসে, তাঁরা রাতে বসে সিদ্ধান্ত নেবেন। আগামী দিনে লাগাতার কর্মবিরতিতে যাবেন রাজ্যের সরকারী কর্মীরা।

ডিএ এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ

ডিএ এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে। সেই আবহেই এ দিন সরকারকে সময়সীমা বেঁধে দিলেন সরকারি কর্মচারীরা। এ নিয়ে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, "পঞ্চায়েত নির্বাচন কেন, রাজ্য সরকার কোনও কিছুই করতে পারে না সরকারি কর্মীদের ছাড়া। তাঁরাই রাজ্য সরকারের হাত-পা। তাঁদের অধিকার হরণ করে কী করে চলতে পারে রাজ্য সরকার!"

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget