এক্সপ্লোর

Online Examination : ফের অনলাইনে পরীক্ষার দাবি, বিক্ষোভ-অবরোধে ধুন্ধুমার কলেজ স্ট্রিটে

Agitation over Online Examination Demand : অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবিতে পড়ুয়াদের একাংশের বিক্ষোভে গত ২৭ মে উত্তাল হয়ে ওঠে কলেজ স্ট্রিট এলাকা

কলকাতা : আগেই অফলাইনে পরীক্ষার কথা জানিয়ে দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তার পরেও অনলাইনে পরীক্ষার দাবিতে ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। পথ অবরোধ ছাত্রদের। এর আগেও একাধিকবার একই দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ হয়েছে কলেজস্ট্রিটে।

অনলাইন পরীক্ষার দাবিতে উত্তাল-

সম্প্রতি, রাজ্যজুড়ে সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে অনলাইন পরীক্ষার (Online Exam) দাবি। অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবিতে পড়ুয়াদের একাংশের বিক্ষোভে গত ২৭ মে উত্তাল হয়ে ওঠে কলেজ স্ট্রিট এলাকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সামনের রাস্তাজুড়ে সারি দিয়ে বসে পড়েন পড়ুয়ারা। সঙ্গে স্লোগান, হাতে প্ল্যাকার্ড। দাবি সেই একই, অফলাইন নয় পরীক্ষা নিতে হবে অনলাইনে। রীতিমতো বিশ্ববিদ্যালয়ের গেট আটকে রাস্তায় বসে পড়েন পড়ুয়ারা। এই পরিস্থিতিতে দিনকয়েক আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, অনলাইন নাকি অফলাইন কীভাবে নেওয়া হবে পরীক্ষা।

আরও পড়ুন ; অনলাইন নাকি অফলাইন, কীভাবে হবে পরীক্ষা? জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

গত শুক্রবারই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানানো হয়, স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা অনলাইন নয়, অফলাইনেই নেওয়া হবে। এমনকী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অধ্যক্ষদের অধিকাংশই মত দেন অফলাইন পরীক্ষার পক্ষে।

অর্থাৎ কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে এসে আগের মতো পরীক্ষা দিতে হবে ! আর এখানেই আপত্তি পড়ুয়াদের একাংশের। সোমবার ফের বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ পিছনের গেট থেকে বিক্ষোভকারীদের সরাতে গেলে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শুরু হয় কলেজ স্ট্রিট অবরোধ। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর, তাড়া করে পুলিশ। 

বর্ধমান, উত্তরবঙ্গ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষার কথা ঘোষণা করলেও, অফলাইনে পরীক্ষার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের একাংশ বিক্ষোভ দেখালেও, সূত্রের খবর, অফলাইনের সিদ্ধান্তেই অনড় থাকছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget