এক্সপ্লোর

Tala Tank: টালা ট্যাঙ্কের পাইপ ফেটে বিপত্তি, কলকাতা পুরসভার একাধিক জায়গায় জল সরবরাহ ব্যাহত

পাইপের ভাঙা অংশ দিয়ে হু হু করে বেরোতে থাকে জল, যার জেরে ব্যাহত হয় কলকাতা পুরসভার একাধিক জায়গায় জল সরবরাহ।

জয়ন্ত পাল ও সৌমিত্র রায়, কলকাতা: টালা ট্যাঙ্কের পাইপ ভেঙে গিয়ে ব্যাহত হল কলকাতা পুরসভার একাধিক জায়গায় জল সরবরাহ। যুদ্ধকালীন তৎপরতায় পাইপ মেরামতির কাজ শুরু করে পুরসভা। বিকেলের দিকে স্বাভাবিক হয় জল সরবরাহ। পুরসভা সূত্রে খবর, পাইপ পুরোনো হয়ে যাওয়ায় জলের বেগ সামলাতে না পেরে ভেঙে পড়ে। 

ভাঙল টালা ট্যাঙ্কের পাইপ! পাইপের ভাঙা অংশ দিয়ে হু হু করে বেরোতে থাকে জল, যার জেরে ব্যাহত হয় কলকাতা পুরসভার একাধিক জায়গায় জল সরবরাহ। পুরসভা সূত্রে খবর, শনিবার সকাল ১০ নাগাদ হঠাৎ টালা ট্যাঙ্কের নীচে লোহার বাইপাস লাইনে জয়েন্টের একাংশ ভেঙে যায়।  হুহু করে জল বেরোতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুরসভার ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতির কাজ। 

কলকাতা পুরসভার ১ নম্বর ও ২ নম্বর বরোর একাধিক ওয়ার্ডে  বন্ধ করে দেওয়া হয় জল সরবরাহ। পুরসভা সূত্রে খবর, পাইপ পুরোনো হয়ে যাওয়ায় জলের বেগ সামলাতে না পেরে ভেঙে পড়ে। মেরামতির সময় ওই পাইপ বদল করে দেওয়া হয়েছে। বিকেলের দিকে স্বাভাবিক হয় জল সরবরাহ। 

উল্লেখ্য, গতবছরের শেষেই জানানো হয়েছিল টালার ট্যাঙ্ক (Tala Tank) থেকে শহরবাসীর (Kolkata) দুয়ারে আরও নির্ঝঞ্ঝাটে জল সরবরাহে তৈরি হচ্ছে নতুন পরিকাঠামো। চলছে ৪৮ ইঞ্চি ব্যাসের বড় পাইপলাইন বসানোর কাজ। সেই পাইপলাইন যাবে ট্রেসেল ব্রিজের মাধ্য়মে। শুরু হয়েছে সেই ব্রিজের কাজ। বয়স তার ১০০ পেরিয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে রোজই দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। দেশ তাকে এক নামে চেনে । 

ঐতিহাসিক টালা ট্যাঙ্ক (Tala Tank) । যে মজবুত ইস্পাতে টাইটানিক জাহাজ গড়া হয়েছিল, তাতেই তৈরি এশিয়ার বৃহত্তম জলের ট্যাঙ্কের বিপুলায়তন শরীর । ব্রিটিশ আমল থেকেই টালার ট্যাঙ্ক মহানগরীর জলের ভাণ্ডার। কিন্তু সময়ের নিয়মে ট্যাঙ্ক হয়ে পড়েছিল জীর্ণ । ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছিল জল ।  তাই চারটি কম্পার্টমেন্টই সারানোর পরিকল্পনা নেওয়া হয়। 

৩টি কপার্টমেন্টের মেরামতির কাজ শেষ হলেও চলছে জলভাণ্ডারের চতুর্থ প্রকোষ্ঠের কাজ । সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারিতেই খুলে দেওয়া হতে পারে সেটি।

কলকাতা পুরসভা (Kolkata Municipality Corporation) সূত্রে খবর, বর্তমানে পলতার জলশোধনগারে ২০ মিলিয়ন গ্য়ালন জল বেশি উৎপাদন হচ্ছে। সেই পরিশুদ্ধ জল এখন পাইপলাইনের মধ্য দিয়ে টালার ট্যাঙ্কে পৌঁছচ্ছে। ফলে আরও টইটম্বুর হয়ে উঠেছে শহরের জলধারণকারীর শরীর। টালা ট্য়াঙ্কের পাশেই তৈরি হচ্ছে ট্রেসেল ব্রিজ। যার মধ্যে দিয়ে যাবে পাইপলাইন। ভবিষ্যতে আরও একটি পাইপলাইন বসাতে গেলেও এই ট্রেসেল ব্রিজ ব্যবহার করা যাবে।

এর ফলে শহরে পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান হবে বলে মনে করছে কলকাতা পুরসভা । নয়া পাইপলাইনের কাজ পুরসভা করলেও ‘ট্রেসেল ব্রিজ’টি নির্মাণ করছে রাজ্য সরকারের পূর্তদফতর । 

সেরা শিরোনাম

Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget