এক্সপ্লোর

Tele Medicine: শহরের নানা প্রান্তে ক্য়াম্প তৈরি, টেলিমেডিসিন পরিষেবা জুনিয়র ডাক্তারদের

R G Kar News: ধর্মতলায় কলকাতা মেডিক্য়াল কলেজ, শিয়ালদায় এনআরএস, রবীন্দ্র সদনের রানুছায়া মঞ্চে এসএসকেএমের জুনিয়র চিকিৎসকরা ক্য়াম্প করে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছেন।

কলকাতা: এবার বিভিন্ন জায়গায় ক্য়াম্প করে টেলিমেডিসিন পরিষেবা (Tele Medicine Service) দেওয়া শুরু করলেন চিকিৎসকরা। গতকাল থেকে শুরু হয়েছে এই টেলিমেডিসিন পরিষেবা। এদিন সকাল থেকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন।

কুমোরটুলিতে ক্য়াম্প করেছেন আর জি কর মেডিক্য়াল কলেজের জুনিয়র চিকিৎসকরা, ধর্মতলায় কলকাতা মেডিক্য়াল কলেজ, শিয়ালদায় এনআরএস, রবীন্দ্র সদনের রানুছায়া মঞ্চে এসএসকেএমের জুনিয়র চিকিৎসকরা ক্য়াম্প করে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছেন। বেহালায় জোকা ইএসআই এবং যাদবপুরে কেপিসি মেডিক্য়াল কলেজের জুনিয়র চিকিৎসকরা ক্য়াম্প করেছেন। ইতিমধ্য়েই মেডিক্য়াল কলেজ ও হাসপাতালগুলি থেকে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া শুরু হয়েছে। এবার চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্য়োগে বিভিন্ন জায়গায় ক্য়াম্প করে এই পরিষেবা দেওয়া শুরু হল।  

আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষনের ঘটনার বিচারের দাবিতে টানা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। রোগী পরিষেবা ব্য়াহত হওয়ায়, তাঁদের অবিলম্বে কাজে ফিরতে অনুরোধ করেছেন মুখ্য়মন্ত্রী স্বয়ং। কর্মবিরতি প্রত্যাহারের কথা বলেছে সুপ্রিম কোর্টও। এই আবহে গতকাল শনিবার থেকে আর জি কর মেডিক্য়ালে টেলি মেডিসিন পরিষেবা চালু করেছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল সকাল থেকেই ভিডিও কলের মাধ্য়মে রোগীদের পরিষেবা দেওয়া হয়। প্রেসক্রিপশনের মাধ্য়মে তোলা হয় সুবিচারের দাবি, যেখানে লেখা ছিল আর জি করের বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই।

এদিকে আর জি কর মেডিক্য়াল কলেজে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্তে পার্কিংয়ের দায়িত্বে থাকা সংস্থার থেকে তথ্য তলব সিবিআইয়ের। নথি নিয়ে নিজাম প্য়ালেসে কেন্দ্রীয় এজেন্সির দফতরে পার্কিংয়ের দায়িত্বে থাকা সংস্থার দুই প্রতিনিধি।প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের আমলে আর জি কর মেডিক্য়ালে আর্থিক দুর্নীতি ও একাধিক অনিয়মের অভিযোগে সরব হয়েছেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। যার মধ্য়ে বেআইনিভাবে পার্কিং সংস্থাকে বরাত দেওয়ার অভিযোগও রয়েছে। আখতার আলির দায়ের করা মামলায় আর জি কর মেডিক্য়ালে আর্থিক অনিয়মের তদন্ত করছে সিবিআই। পার্কিং সংক্রান্ত অনিয়মের অভিযোগের তদন্তে এবার দায়িত্ব প্রাপ্ত সংস্থার থেকে নথি তলব করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Alipurduar News: ভ্রাম্যমান গ্রন্থাগার, ছবিতে সেজেছে গ্রাম; 'বই-গ্রাম'-এর পথ চলা শুরু

 

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget