এক্সপ্লোর

Weather Update: বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, তবে শীত আর কুয়াশায় কাবু দিল্লি! পুঞ্চে তুষারপাত

Weather Update Kolkata Delhi and Kashmir: তীব্র শীতের ছবি উত্তর ভারতে। শীতে কাঁপছে উত্তর ভারত। দিল্লিতে পারদ তলানিতে

কলকাতা: পায়ে পায়ে এসে গিয়েছে, ২০২৬। কিন্তু বছরের দ্বিতীয় দিনেও শীতের প্রভাব মোটেই কমেনি রাজ্য জুড়ে। তবে আজ বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শীতের দাপট থাকলেও, আজ বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। গতকালের তুলনায় দেড় ডিগ্রি বেড়ে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, তীব্র শীতের ছবি উত্তর ভারতে। শীতে কাঁপছে উত্তর ভারত। দিল্লিতে পারদ তলানিতে। ঘন কুয়াশায় মুখ ঢেকেছে রাজধানীর বিভিন্ন অংশ। একই ছবি অযোধ্যায়। রামনগরীতে দিনের বেশিরভাগ জুড়ে হিমেল হাওয়া। দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে রাস্তাঘাট। পবিত্র নগরী বারাণসীতেও সূর্যের দেখা মেলা ভার। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাবা বিশ্বনাথের ডেরায় এখন নিত্যদিনের ছবি। মধ্য ভারতের গ্বালিয়রে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কাঁপছেন বাসিন্দারা। অন্যদিকে, শীতে কাঁপছে জম্মু  ও কাশ্মীরের বিভিন্ন অংশ। বরফে ঢাকা পড়েছে পুঞ্চ। তুষারপাত হচ্ছে কাশ্মীরের অন্যান্য জায়গাতেও। দূরে পীরপাঞ্জাল পর্বতশ্রেণিও তুষারশুভ্র।

১ জানুয়ারি, অর্থাৎ গতকালও ঠান্ডা অনুভূত হয়েছে রাজ্যের সর্বত্র। গত চব্বিশ ঘণ্টায় শুষ্ক আবহাওয়া ছিল বাংলায়। তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল রাতে। প্রতিদিনই সকালের দিকে থাকে কুয়াশা। কলকাতা বিমানবন্দরেও কুয়াশা ছিল। আগামী সাতদিনে দক্ষিণবঙ্গে এইরকমই আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। তবে উত্তরবঙ্গে দুই তিনদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পর্যটকদের জন্য রয়েছে সুখবর। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু জায়গায়। পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও চব্বিশ পরগনায় ঘন কুয়াশা থাকবে। বাকি জেলায় হালকা কুয়াশা থাকবে বলে পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ন্যূনতম তাপমাত্রা আগামী কয়েক দিনে রাতে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তর-পশ্চিম দিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রায় সামান্য হেরফের হবে বলে অনুমান আবহবিদদের। 

তবে শহর জুড়ে শীতের আমেজ চেটেপুটে উপভোগ করছে বাঙালি। বছরের প্রথমদিনই সকাল থেকেই ফেস্টিভ মুডে ছিল বাংলা। কলকাতা থেকে জেলা সর্বত্র আজ উৎসবের মেজাজ। পর্যটনস্থলে পর্যটকদের ভিড়।  ঠান্ডার দাপটে সকাল সকাল আলিপুর চিড়িয়াখানায় পর্যটকদের ভিড়। খুশি কচি কাচারা। নিক্কো পার্কে সকাল থেকে লম্বা লাইন টিকিট কাউন্টারে।  ভিড় সায়েন্স সিটি-সহ সমস্ত দর্শনীয় জায়গায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget