এক্সপ্লোর

Kolkata News: দুর্গাপুজোর থিমে কেকে, উন্মোচিত শিল্পীর মূর্তি

Kolkata Durga Puja: বুধবার খুঁটি পুজো হয়েছে, তার পাশাপাশি উন্মোচন করা হয়েছে কেকে-র ফাইবারের মূর্তি।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতার মঞ্চেই শেষ অনুষ্ঠান করেছিলেন কেকে। আর এ বছরই কলকাতায় দুর্গাপুজোয় (Durga Puja) থিম হচ্ছেন কেকে। উত্তর কলকাতার কবিরাজ বাগানের দুর্গাপুজোয় এবারের থিম সঙ্গীতশিল্পী কেকে (KK)। পুজো মণ্ডপের সজ্জার মধ্যে দিয়ে তুলে ধরা হচ্ছে নজরুল মঞ্চে শিল্পীর শেষ অনুষ্ঠান। বুধবার খুঁটি পুজো হয়েছে, তার পাশাপাশি উন্মোচন করা হয়েছে কেকে-র ফাইবারের মূর্তি।

গত ৩১ মে, দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চ (Nazrul Mancha)। সাদার্ন অ্যাভিনিউয়ের ওই মঞ্চেই কেকে-র শেষ অনুষ্ঠান। একটি কলেজের ফেস্টে মূল আকর্ষণ ছিলেন তিনি। প্রায় ঘণ্টা দেড়েক ধরে টানা পারফরম্যান্স। গান গাইতে গাইতেই অসুস্থ বোধ করেছিলেন তিনি। সেদিন রাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরে হোটেলে ফিরে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিন রাতেই মারা যান তিনি। তাঁর স্মৃতিতেই দুর্গাপুজোর মণ্ডপ সাজানোর ভাবনা এসেছিল কবিরাজ বাগান পুজোকর্তাদের। সেইভাবেই শুরু হয়েছে কাজ। নজরুল মঞ্চে কৃষ্ণকুমার কুন্নথের শেষ অনুষ্ঠানকেই ওই ক্লাব তার পুজোয় নিজেদের মণ্ডপে তুলে ধরতে চলেছে। 

থিমের নাম:
সঙ্গীতশিল্পীর নামেই থিম। এই বছর থিমের নাম দেওয়া হয়েছে 'কে কে'।

কীভাবে সাজবে:

  • বুধবার হয়ে গেল খুঁটি পুজো।
  • কবিরাজ বাগানের এবারের মণ্ডপ গড়ে তোলা হচ্ছে নজরুল মঞ্চের আদলে।
  • সেখানে গান গাওয়ার ভঙ্গিতে থাকবে কেকে-র একটি মূর্তি।
  • সেই মূর্তিটি এদিন উন্মোচন করেছে কর্তৃপক্ষ।
  • মূল ভাবনা স্থানীয় কাউন্সিলরের। 

পুরোদমে কাজ চলছে বলে জানিয়েছেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, তাপস রায়ের মতো শাসকদলের নেতারা। কেকে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী, আর অন্যদিকে দুর্গাপুজোও বাঙালির হৃদয়ের সবচেয়ে কাছে। এই দুইয়ের মেলবন্ধন কতটা আকর্ষিত করবে? সেটাই এখন দেখার। 

আরও পড়ুন:আর কিছুক্ষণেই নামে বৃষ্টি! কোথায় কোথায় জেনে নিন

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget