এক্সপ্লোর

Kolkata News: বকেয়ার দাবিতে ধর্না তৃণমূলের, রাজীবকে দেখেই ‘গদ্দার’ স্লোগান, ধমকে থামালেন সুব্রত

Rajiv Banerjee: কলকাতার রেড রোডে একনাগাড়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্না চলছে।

কলকাতা: কেন্দ্রের থেকে প্রাপ্য বকেয়া নিয়ে ঝাঁঝ বাড়িয়ে চলেছে তৃণমূল। দিল্লি গিয়ে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেন কলকাতায়। এখনও রেড রোডে ধর্না চালিয়ে যাচ্ছে তৃণমূল। আর সেখানেই দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামনে চলে এল। ধর্নামঞ্চে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখেই 'গদ্দার' বলে রব উঠল। পরিস্থিতি এমন দাঁড়াল যে জেলার ধর্না কর্মসূচিই বন্ধ করে দিতে হল। (Kolkata News)

১০০ দিনের কাজ, সড়ক এবং আবাস যোজনা-সহ একাধিক ক্ষেত্রে রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে লাগাতার আক্রমণ শানিয়ে আসছে রাজ্যের শাসকদল তৃণমূল। কলকাতার রেড রোডে একনাগাড়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্না চলছে। রবিবার সেখানে হাড়া সদর এবং পরে হাওড়া গ্রামীণের তরফে ধর্না কর্মসূচি ছিল। কিন্তু ওই ধর্নামঞ্চে রাজীব উঠতেই পরিস্থিতি তেতে ওঠে। তাঁকে দেখে হাওড়া গ্রামীণের অনেকে 'গদ্দার' রব তোলেন। কখনও পুলক রায়, কখনও আবার অরূপ রায়ের পক্ষে স্লোগান তোলেন তাঁদের অনুগামীরা। (Rajiv Banerjee)

রাজীবকে মঞ্চে দেখে কার্যতই ক্ষোভে ফেটে পড়েন দলের একাংশ। এদিন ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। তাঁর সামনেই এদিক ওদিক থেকে 'গদ্দার' স্লোগান উড়ে আসতে থাকে। সর্বসমক্ষে চলে আসে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বিক্ষোভ চরমে উঠলে অস্বস্তিতে পড়েন দলীয় নেতৃত্ব। এমন চললে সভা বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়। 

আরও পড়ুন: Dev vs Shankar: দেবের সংঘাতের জের! ঘাটালে পদ গেল শঙ্করের, তারকা সাংসদের কালীঘাটগমনের পরই সিদ্ধান্ত

যাঁরা স্লোগান তুলছিলেন, তাঁদের উদ্দেশে সুব্রতকে বলতে শোনা যায়, "এটা গুন্ডামি, বদমাইসির জায়গা নয়। আমি আপনাদের বলছি, যাঁরা নেতৃবৃন্দ রয়েছেন, সবাই নেমে যান। নেমে যান এখান থেকে। এক মিনিটও দাঁড়াবেন না। নামুন।" তার পরেও পরিস্থিতি শান্ত না হওয়ায়, হাওড়া জেলার ধর্না কর্মসূচিই বন্ধ করে দেন সুব্রত। ধমক দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বেশ কয়েক জনকে।

এ প্রসঙ্গে অরূপ বলেন, "এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। না ঘটলেই ভাল হতো। যেই করে থাকুক, কারও বিরুদ্ধে এমন কথা বলা উচিত নয়। আমাদের দলের সকলেই। কেউ ভুল করতেই পারেন। দল যখন তাঁকে স্থান দিয়েছে, এই ধরনের ঘটনা কাম্য নয়। আমরা খুব লজ্জিত। ব্যক্তিগত ভাবে আমার খুব খারাপ লেগেছে।" তবে দলের রাজ্য সভাপতির সামনে এমন  বল্গাহীন আচরণে তৃণমূলের অন্দরের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। তাতে অস্বস্তি তৈরি হয়েছে দলের অন্দরে।

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget