এক্সপ্লোর

Night Bus Service: শহরে ফের চালু হচ্ছে রাত্রিকালীন বাস, বৃহস্পতিবার থেকেই মিলবে পরিষেবা

Night Bus Service: করোনার প্রকোপ দেখা দেওয়ার আগে যাত্রীদের সুবিধার্থেই চালু হয়েছিল রাত্রিকালীন বাস পরিষেবা৷ গভীর রাতে যাতায়াতের সুবিধার জন্য এই পরিষেবা চালু করেছিল রাজ্য পরিবহণ দফতর৷

কলকাতা: বড়দিন (Christmas) এবং বর্ষবরণের (New Year) আগেই সুখবর। শহর কলকাতায় ফের চালু হচ্ছে রাত্রিকালীন বাস (Night Bus)। ২৩ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই পরিষেবা। আপাতত হাওড়া, গড়িয়া, বারাসত এবং জোকা থেকে এই পরিষেবা চালু হচ্ছে। এই সমস্ত জায়গায় রাতভর বাস পরিষেবা পাবেন যাত্রীরা।

করোনার প্রকোপ দেখা দেওয়ার আগে যাত্রীদের সুবিধার্থেই চালু হয়েছিল রাত্রিকালীন বাস পরিষেবা৷ গভীর রাতে যাতায়াতের সুবিধার জন্য এই পরিষেবা চালু করেছিল রাজ্য পরিবহণ দফতর৷ যাত্রীদের থেকেও ভাল সাড়া মিলছিল৷ কিন্তু কোভিড (COVID-19) কালে তা বন্ধ হয়ে যায়। আবার ফিরছে সেই পরিষেবা। আপাতত শুরুর দিকে বাস সংখ্যায় কম রাখা হলেও, ধাপে ধাপে রাতের বাসের সংখ্যা বাড়ানো হবে।

আরও পড়ুন: Safe Drive Save Life: দুর্ঘটনামুক্ত হোক শহর, পথনাটিকায় 'সেফ ড্রাইভ সেভ লাইফ'-এর বার্তা পুলিশের

রাজ্যের তরফে জানানো হয়েছে, দূরপাল্লার বাস পেতে যাতে সমস্যায় না পড়েন সাধারণ মানুষ, তার জন্যই ফের রাত্রিকালীন বাস পরিষেবা চালু করা হচ্ছে। তবে সব বাস যেহেতু এখনও রাস্তায় নামেনি, তাই আপাতত সীমিত সংখ্যক বাসই রাখা হচ্ছে রাত্রিকালীন পরিষেবার জন্য।

করোনার সেই ভয়াবহতা এই মুহূর্তে না থাকলেও, ওমিক্রন ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে সর্বত্র।তার জন্য ফের রাজ্যগুলিকে রাত্রিকালীন কার্ফু ফেরোনোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। নিয়নসঙ্ঘন চোখে পড়লে কড়া ব্যবস্থাও নিতে বলা হয়েছে। সেই পরিস্থিতিতেই শহরে রাত্রিকালীন বাস চালু হচ্ছে।

এর আগে, দুর্গাপুজোর সময়ও উৎসবপ্রেমী মানুষের জন্য সীমিত সময়ের জন্য রাত্রিকালীন বাস ফিরিয়ে আনে রাজ্য। পুজোর দিনগুলিতে কলকাতা থেকে ১৪ টি রুটে রাত্রিকালীন বাস পরিষেবা চালু হয়। রাত জেগে ঠাকুর দেখার ক্ষেত্রে তাতে সুবিধা হয় সাধারণ মানুষের। এ বারও বড়দিন এবং বর্ষবরণের আগে রীতিমতো পরিকল্পনা করে রাতের এই বাস পরিষেবা ফের চালু করল রাজ্য পরিবহণ দফতর। 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget