এক্সপ্লোর

Tollyganj: গরম পড়তেই দুর্বিষহ পরিস্থিতি, পানীয় জলের সঙ্কট খাস কলকাতায়

সূর্যের রুদ্ররূপে এমনিতেই হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে বাড়ছে অস্বস্তি। টালিগঞ্জের এই সব বাসিন্দাদের কাছে পরিস্থিতি আরও দুর্বিষহ করে তুলেছে গ্রীষ্মের শুরুতেই জলসঙ্কট। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: গরম পড়তেই পানীয় জলের (Drinking Water) সঙ্কট। তাও আবার খাস কলকাতার পুর এলাকায়! টালিগঞ্জের (Tollyganj) একাধিক জায়গায় মিলছে না পর্যাপ্ত পানীয় জল। অনেক সময় এত নোংরা জল আসছে, তা পানের অযোগ্য। এমনই অভিযোগে সরব হয়েছেন সুকান্ত পল্লি (Sukanta Pally), অরবিন্দনগর (Arabindnagar), সমাজগড় এলাকার বাসিন্দারা। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। 

সঙ্কটের ছবি খাস কলকাতার! গরমের দাপটের মধ্যেই জলকষ্ট শুরু।  বাঁকুড়া (Bankura) বা পুরুলিয়ার (Purulia) প্রত্যন্ত গ্রাম নয়, এই ছবি হল কলকাতার ! দক্ষিণ কলকাতার (South Kolkata) টালিগঞ্জ এলাকার বিভিন্ন জায়গায় গরম পড়ার সঙ্গে সঙ্গে পানীয় জলের সঙ্কট শুরু হয়েছে। সুকান্ত পল্লি, অরবিন্দনগর, সমাজগড়ের মত একাধিক জায়গায় জলের জন্য হাপিত্যেশ করছেন স্থানীয়রা। 

কলকাতা পুরসভার তরফেই পাইপ লাইনের মাধ্য়মে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হয় এই সব এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাহিদা বাড়তেই কলে জলের প্রেসার কমে গেছে। কখনও কখনও এমন নোংরা জল আসছে, যা খাওয়ার অযোগ্য। 

জলের জন্য হাপিত্যেশ: গরম পড়তেই পানীয় জলের সঙ্কট। টালিগঞ্জের (Tollygunge) কিছু জায়গায় জলের জন্য হাপিত্যেশ , প্রচণ্ড গরমে বহু জায়গায় ভূগর্ভস্থ জলস্তর নেমে যায়। মূলত সেকারণেই কি গরম পড়তে না পড়তেই জলকষ্টে ভুগছে এই সব এলাকা? উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর ।  

কলকাতা পুরসভা ৯৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তের কথায়, গরমে জলের ব্যবহার বেড়েছে । তার ফলে জলের সঙ্কট হচ্ছে। কোথাও কোথাও পাম্পে জল তোলা হয়, তাতে সমস্যা রয়েছে। তা সারানোর ব্যবস্থা চলছে।

সূর্যের রুদ্ররূপে এমনিতেই হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে বাড়ছে অস্বস্তি। টালিগঞ্জের এই সব বাসিন্দাদের কাছে পরিস্থিতি আরও দুর্বিষহ করে তুলেছে গ্রীষ্মের শুরুতেই জলসঙ্কট (Water Crisis)। 

জলের অভাবে মিডডে মিল রান্না বন্ধ বিদ্যালয়ে: একই ছবি দুর্গাপুরে পাইপে পানীয় জল আসছে না। জল দিতে নারাজ পাশের বাড়ির মালিক । ফলে জলের অভাবে ২ দিন ধরে মিডডে মিল রান্না বন্ধ দুর্গাপুরের কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ে। বিপাকে পড়ুয়ারা। স্কুলে এসে ছেলেমেয়েদের জল ও খাবার দিয়ে যাচ্ছেন অভিভাবকরা। সমালোচনার সুর বিরোধীদের গলায়। ঘটনার কথা জানা ছিল না বলে দাবি করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরপ্রশাসকমণ্ডলী।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget