এক্সপ্লোর

Kolkata Unnatural Death : মেয়ের মৃতদেহ আগলে বসে রয়েছেন মা, রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া যাদবপুরের বিজয়গড়ে

Robinson Street Like Incident : গন্ধ বেরোতে থাকা মৃতদেহ দেখিয়ে মায়ের দাবি, মেয়ে ঘুমোচ্ছে, আগামীকাল ঘুম থেকে উঠবে !

শিবাশিস মৌলিক, কলকাতা : রবিনসন স্ট্রিটকাণ্ডের (Robinson Street) ছায়া এবার যাদবপুরের বিজয়গড়ে। মেয়ের মৃতদেহ আগলে বসে রয়েছেন মা। বিজয়গড়ের (Bijayghar) একটি ফ্ল্যাটে মেয়ে সঞ্চিতা বসুকে নিয়ে থাকতেন মা দিপালী বসু। প্রতিবেশীদের দাবি, গত কয়েকদিন ধরেই এলাকায় দুর্গন্ধ বেরোচ্ছিল।

সন্দেহ হওয়ায় ওই ফ্ল্যাটে আসা ফুড ডেলিভারি বয়কে সঙ্গে নিয়ে ভিতরে ঢোকেন প্রতিবেশীরা। তাঁদের দাবি, ভিতরে গিয়ে দেখা যায় মে সঞ্চিতার মৃতদেহের পাশে বসে রয়েছেন মা দিপালী। তিনি বলেন, আগামীকাল মেয়ে ঘুম থেকে উঠবে! এরপর খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে যাদবপুর থানার পুলিশ (Jadavpur Police Station)। প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন সঞ্চিতা। তাঁর বাবা ও মাসির মৃত্যুর পর কিছুটা মানসিক সমস্যা দেখা দিয়েছিল দিপালী বসুর মধ্যেও। 

প্রসঙ্গত, গত কয়েকমাসে রাজ্যের একাধিক জায়গা থেকেই এই ধরণের ঘটনা সামনে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রে বয়সজনিত একাকিত্বের ঘটনাক্রমও সামনে উঠে আসছে। চলতি মাসেই কয়েকদিন আগেই হাওড়ার (Howrah) ব্যাটরা থানার অন্ত:র্গত ডুমুরজলা এইচ আই টি কোয়ার্টারে এমন ঘটনা ঘটেছিল। যেখানে স্বামীর পচাগলা দেহ আগলে বসে থাকলেন স্ত্রী। পুলিশ (Police) এসে শেষমেশ দরজা ভেঙে উদ্ধার করে মৃতদেহ। পাশাপাশি বৃদ্ধার পরিবারকে দেওয়া হয় খোঁজ। যার কয়েক সপ্তাহ আগেই মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘির (Sagardighi) পোপাড়া গ্রামে। মৃত মায়ের দেহ বেশ কয়েকদিন ধরে ঘরেই আগলে বসে ছিল ছেলে ! 

গত ফেব্রুয়ারি মাসে বেলেঘাটায় (Beleghata) ৯০ বছরের বৃদ্ধার মৃতদেহ আগলে বসেছিলেন মেয়ে। যেক্ষেত্রেও বেশ কয়েকদিন আগে মৃত্যুর জেরে দুর্গন্ধ বেরোনোর জেরে সন্দেহের বশে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয়রা। যেখানে সামনে উঠে এসেছিল একাকিত্ব ও মানসিক ভারসাম্যহীনতার প্রসঙ্গ। যে মাসেই হাওড়ার আরও একটা ঘটনা সামনে এসেছিল। সেবার ৪-৫ দিন ধরে মৃত স্ত্রীর সঙ্গে একই ঘরে কাটিয়েছিলেন স্বামী। হাওড়ার জগাছা থানা নন্দীপাড়ার এই বাড়িতে বছর ৭০-এর স্ত্রীর সঙ্গে থাকতেন ৭৫ বছরের তুষার চক্রবর্তী। একমাত্র মেয়ে থাকতেন হায়দরাবাদে। প্রতিবেশীদের দাবি, কিছু দিন বৃদ্ধ দম্পতির কাউকেই বাড়ির বাইরে দেখা যায়নি। যার পর তাঁদের বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। সমীক্ষার কাজে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় হাওড়া পুরসভার স্বাস্থ্য কর্মীদের। খবর পেয়ে ৬৭ বছরের তপতী চক্রবর্তীর পচাগলা দেহ উদ্ধার করে জগাছা থানার পুলিশ (Jagacha Police Station)।       

আরও পড়ুন- দুর্গম অন্নপূর্ণা জয় কীভাবে ? অভিজ্ঞতা শুনিয়ে পিয়ালি বসাক তৈরি হচ্ছেন মাকালু অভিযানে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget