এক্সপ্লোর

Market Price: শীতেও চড়া সবজির দাম, নতুন বছরেও অগ্নিমূল্য বাজারদর

শীতের সবজির দেখা নেই পাতে। শীতকালে থলি ভর্তি বাজার করার সুখ উধাও।  কারণ, সবজির চড়া দাম।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: সবজির দামেও এখন হাত পুড়ছে ক্রেতাদের। শীতের সবজি তো বটেই, ঢ্যাঁড়শ, পটলও বিক্রি হচ্ছে চড়া দামে।  বিক্রেতাদের দাবি, ডিসেম্বরের বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার কারণেই বাজারের এই অবস্থা। 

নতুন বছরের শুরুতে শীতের ব্যাটে দাপুটে ইনিংস। অথচ শীতের সবজির দেখা নেই পাতে। শীতকালে থলি ভর্তি বাজার করার সুখ উধাও।  কারণ, সবজির চড়া দাম। জানুয়ারির প্রথম সপ্তাহে কেন বাজার এতটা চড়া?  বিক্রেতাদের দাবি, ডিসেম্বরের গোড়ায় বৃষ্টির কারণে ক্ষতি হয়েছে ফসলের। তার জন্যই সব সবজিরই দাম বেশি। 

গড়িয়াহাটের বিক্রেতা হরিদাস ঘোষ বলেন, "বৃষ্টিতে সবজি নষ্ট হয়েছে তাই দাম কমেনি।  এখন যে সব সবজি লাগানো হয়েছে, সেগুলি বাজারে এলে দাম কমবে।" গড়িয়াহাট বাজারের এক ক্রেতা বলেন, "এবার আর বাজার করে সুখ নেই। দাম অত্যন্ত চড়া।" 

আরও পড়ুন, এই উপসর্গগুলি পাত্তা দেননি এতদিন ! এগুলোই এবার করোনার লক্ষণ

কতটা চড়া সবজির দাম?  মঙ্গলবার গড়িয়াহাট বাজারে দেখা গেল, ১টি ফুলকপির দাম ২৫ থেকে ৩০ টাকা।  ১ কেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে।  পালং শাকের কেজি ৩০ টাকা।  গাজর ৪০ থেকে ৫০ টাকা কেজি। বিনস ৫০ টাকা।    বড় বেগুন ৭০ থেকে ৮০ টাকা কেজি।   ছোট বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। মটরশুঁটির দাম ৫০-৬০ টাকা কেজি।  একটা লাউ ৪০ থেকে ৬০ টাকা।   ক্যাপসিক্যাম ১০০ টাকা কেজি । এর পাশাপাশি, ঢেঁড়শ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে।  পটলের দাম ১০০ থেকে ১৫০ টাকা কেজি।   ডাঁটা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে।  

করোনা পরিস্থিতিতে রোজগারে টান পড়েছে বহু মানুষের। এখন সবজিও অগ্নিমূল্য হলে মানুষ কী খাবে? নতুন সবজি কবে বাজারে আসবে, কবে দাম কমবে, এখন সেদিকেই তাকিয়ে ক্রেতারা। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget