এক্সপ্লোর

Tathagata Roy: 'রাজ্য নেতৃত্বের থেকে কেন্দ্রীয় নেতৃত্বের গলদ বেশি' বিজেপির ভরাডুবিতে নিশানা তথাগতর

WB Assembly By Poll 2024: ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে জেতা আসনও হাতছাড়া হয়েছে বিজেপির

কলকাতা: উপনির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবি। যা নিয়ে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা তথাগত রায়ের (Tathagata Roy)। বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। 

কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা: ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে জেতা আসনও হাতছাড়া হল বিজেপির। এমনকী মাদারিহাটেও ফুটেছে জোড়াফুল। যা নিয়ে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা। তথাগত রায় বলেন, "রাজ্য নেতৃত্বের থেকে কেন্দ্রীয় নেতৃত্বের গলদ বেশি। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মতো এমন কঠিন রাজ্যে পূর্ণসময়ের সভাপতি নেই। এটা হজম করতে পারছি না। অমুকটার জন্য তমুকটার জন্য অপেক্ষা করছি, এগুলো কোনওটাই গ্রহণযোগ্য নয়। যিনি সভাপতি আছেন তিনি দিল্লিতে একটা রাষ্ট্রমন্ত্রীর কাজ সামলাচ্ছেন। এই অবস্থায় দলের কী করে দিশা থাকতে পারে। মানুষের পৌঁছানোর জন্য একমাত্র জনসভা। সেই সভায় বিজেপি নেতাদের বক্তৃতায় কোনও সামঞ্জস্য নেই। বিজেপির কোনও লাইন নেই, কী বলতে হবে কেউ জানেন না। ইস্যু বেছে নেওয়া হয়। সেটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য সংস্থা দরকার।'

নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ-জেপি নাড্ডা,শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদার অতীতে লোকসভা কিংবা বিধানসভা ভোটে প্রচারে ঝড় তুলে কিংবা লক্ষ্য়মাত্রা বেধে দিয়েও চরম ব্য়র্থ হয়েছেন। এই পরিস্থিতিতে ফের একবার বাংলার বুকে শোচনীয় পরাজয় ঘটল পদ্ম ব্রিগেডের। এরপর কী করবেন শুভেনদু অধিকারী সুকান্ত মজুমদাররা? কোন কৌশলে জয়ের রাস্তা খুঁজে পাবেন? এদিকে ফের একবার বাংলায় ভোটে ভরাডুবির পর বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের গলায় শোনা গেল নানা অজুহাত। শুভেনদু অধিকারী যখন কার্যত দায় ঠেললেন দলের সংগঠনের দিকে, তখন সুকান্ত মজুমদার বললেন, ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে।

রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের অভ্য়ন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। আমার যেটা মনে হয়েছে সময়ের ডাক, সংগঠনকে নির্বাচনমুখী, দল এবং মোর্চাকে  আন্দোলনমুখী করা দরকার। এই জনবিরোধী, দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি ছেলেমেয়েকে বেকার বানিয়ে দেওয়া। ট্য়াব থেকে সাইকেল, সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান। পুলিশ নির্ভর, রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরও বেশি করে থাকা দরকার।'' সুকান্ত মজুমদার বলেন, "উপনির্বাচন বলে এরকম হয়েছে। ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee: সোমবার কালীঘাটে TMC-র জাতীয় কর্মসমিতির বৈঠক, কী বার্তা দেবেন তৃণমূলনেত্রী?



সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget