এক্সপ্লোর

Tarak Singh: 'শর্ট-সার্কিট হতে পারে জেনেও যদি নামছি, তাহলে তো আত্মহত্যা করার জন্য নামছি', আজব যুক্তি মেয়র পারিষদের !

Kolkata Rain: সোমবার রাতের ৪-৫ ঘণ্টার টানা বৃষ্টিতে কাল ভয়াবহ অবস্থা তৈরি হয় কলকাতার বিভিন্ন প্রান্তের।

কলকাতা : "আমরা যখন সবাই জানি যে শর্ট-সার্কিট হতে পারে, আর হলে মৃত্যু হবে...তারপরেও যদি আমি নামছি, তাহলে তো আমি নিজেই আত্মহত্যা করার জন্য নামছি।" খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে দাবি মেয়র পারিষদ তারক সিংহের। তিনি বলেন, "CESC-ই তো প্রোভাইড করছে লাইনটা। টেকনিক্যালি সিইএসসিও সঠিক বলছে। রক্ষণাবেক্ষণটা তো আমরা দেখি। ওয়ার্ডভিত্তিক লোক আছে। ১৪৪টা ওয়ার্ডে যদি আপনি ৫০ হাজার করেও লাইটপোস্ট ধরেন, সিইএসসি-র পোল আর আমাদের নিয়ে, তাহলে প্রায় ৫০ লক্ষ হবে। ৫০ লক্ষ লাইটপোস্টকে কি একটা করে লোক দিয়ে পাহারা দিয়ে সম্ভব ? জনগণেরও তো সচেতন হওয়া উচিত। আমি যখন রাস্তায় নামব...আমরা যখন সবাই জানি যে শর্ট-সার্কিট হতে পারে, আর হলে মৃত্যু হবে...তারপরেও যদি আমি নামছি, তাহলে তো আমি নিজেই আত্মহত্যা করার জন্য নামছি। সরকারের দায়ের কোনও প্রশ্নই নেই। কর্পোরেশন লাইটিংয়ের রক্ষণাবেক্ষণ করে। কর্পোরেশনের যে লাইটপোস্টগুলো আছে সেটা। সিইএসসি-র লাইটপোস্ট কর্পোরেশন করে না।" 

কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "ওঁর নাম তারক সিংহ বললেন তো, উনি বাবা তারকনাথের সেবায় জীবন দিয়েছেন হয়ত। সেইজন্য বাস্তব জগতে ওঁদের যে কী করণীয় সেই বোধটায় ওঁদের নেই। সবথেকে বড়, জনগণের তো সাবধান হওয়া উচিত, এইসমস্ত লোকদের তাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেন। যাঁরা তাঁদের প্রাথমিক দায়িত্ব পালন না করতে পেরে জনগণের ঘাড়ে বোঝা চাপিয়ে দেন। জনগণের ভাবা উচিত, এই সমস্ত অযোগ্য-অপদার্থ মানুষদের রাজনৈতিক দলকে ভোট দিয়ে আর ক্ষমতায় আনবেন কি না। জনগণকে বিচার করতে হবে।"

সোমবার রাতের ৪-৫ ঘণ্টার টানা বৃষ্টিতে কাল ভয়াবহ অবস্থা তৈরি হয় কলকাতার বিভিন্ন প্রান্তের। উত্তর থেকে দক্ষিণ, দেখা গেছে তীব্র জল-যন্ত্রণার ছবি। বৃষ্টি থামার ২৪ ঘণ্টা পরও জল জমে রয়েছে একাধিক জায়গায়। মঙ্গলবার দুর্যোগের দিনে, জমা জলে ডুবে এবং বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ুমিছিল নেমেছে ! এগারোজনের মৃত্য়ু হয়েছে। প্রশ্নের মুখে সিইএসসি ও বিদ্যুৎ দফতরের ভূমিকা। এত মৃত্যুর দায় কার ? উঠছে প্রশ্ন। এই প্রেক্ষাপটে সিইএসসি-কে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা খুবই মর্মান্তিক, মৃতদের পরিবারকে সমবেদনা। আমার সঙ্গে CESC-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কথা হয়েছে। এর আগেও একাধিক দুর্ঘটনা হয়েছে, কিন্তু CESC সতর্কভাবে কাজ করছে না, এভাবে যেন মানুষের প্রাণ না যায়। CESC-কে ক্ষতিপূরণ দিতে হবে, চাকরিও দিতে হবে। রাজ্য সরকারও মৃতদের পরিবারের পাশে আছে। জীবনের বিকল্প অর্থ হয় না। পুজোর আগে এতগুলো জীবন চলে গেল। সকলকে অনুরোধ করব জল থাকাকালীন কেউ রাস্তায় বেরোবেন না'। 

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget