এক্সপ্লোর

Weather Update : শনিতে ফের হাড় কাঁপালো কলকাতার ঠান্ডা ! ঝপ করে এতটা নামল তাপমাত্রা

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন ১১ থেকে ১৩ ডিগ্রির আশেপাশেই থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ফের ১১-এর ঘরে কলকাতার তাপমাত্রা। গতকালের তুলনায় কমল তাপমাত্রার পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ দশমিক ৫ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন ১১ থেকে ১৩ ডিগ্রির আশেপাশেই থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। 

তাপমাত্রার ওঠানামা

গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক কম।

কয়েকদিন হাড়কাঁপানো  শৈত্যের পর বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একটু বেড়েছিল,  ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, সেদিন কলকাতায় একদিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ে এক ডিগ্রির সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও, তখনও তা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৩ ডিগ্রি কমই ছিল। এরপর বৃহস্পতিবার আবার সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়ে। তখনও স্বাভাবিকের চেয়ে কমই ছিল পারদ।           

শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন ১১ থেকে ১৩ ডিগ্রির আশেপাশেই থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।                 

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ

আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহে আরও ৪-৫ দিন কড়া এই শীত বজায় থাকবে। তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার বেগে এগিয়েছে উত্তর-পশ্চিম দিকে। জানা গিয়েছে, বর্তমানে গভীর নিম্নচাপটি তামিলনাড়ুর চেন্নাইয়ের দক্ষিণ-দক্ষিণ-পূর্বে প্রায় ৭১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। উত্তরবঙ্গে কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ৪৮ ঘণ্টা শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুরে।                 

 

 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget