এক্সপ্লোর

Kunal Ghosh: 'প্রশাসন এমন কাজ কেন করবে যে... ?' ফের বিস্ফোরক কুণাল

RG Kar Incident: আর জি কর কাণ্ড নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়র পোস্ট করা ভিডিও আসল না ভুয়ো, তা খতিয়ে দেখার দাবি গতকালই জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক...

কলকাতা : আরজি কর-কাণ্ড নিয়ে এবার প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন কুণাল ঘোষ । এনিয়ে খোঁচা দলেন দলের একাংশকেও। 'প্রশাসন এমন কোনও কাজ করবে কেন, যে অবস্থা সামলাতে শাসক দলকেও 'বিচার চাই' বলে কর্মসূচি নিতে হবে ? তাও দলের সবাই সমান ভাবে নামেন না।' ফের এমনই বিস্ফোরক পোস্ট করেছেন কুণাল।

এক্স হ্যান্ডেলে তিনি আরও লেখেন, 'আমি আমার অবস্থানে প্রথম দিন থেকে স্পষ্ট। দোষীদের চরম শাস্তি হোক। যদি কেউ বা কারা আড়াল করে থাকে, চিহ্নিত হোক, শাস্তি হোক। প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষ ভালভাবে নেননি। সেটা প্রশাসন দেখুক। এনিয়ে নাগরিক আন্দোলন সমর্থনযোগ্য। কিন্তু, বিরোধী দলগুলির রাজনৈতিক ইভেন্টের ফাঁদে পা দেবেন না। আমাকে যে যা খুশি বলতে পারেন।'

 

আর জি কর কাণ্ড নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়র পোস্ট করা ভিডিও আসল না ভুয়ো, আগের দিনই তা খতিয়ে দেখার দাবি জানান তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, এটা আসল না ফেক দেখা হোক। যদি আসল হয় বিপজ্জনক। CM জানেনও না তাঁর নাম করে এই ঔদ্ধত্য, মস্তানি, অসভ্যতা করে অনেকে সরকার, দল এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করছে।

আর জি কর-কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই ভাইরাল হওয়া একটি ভিডিও পোস্ট করে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়। সেই ভিডিও পোস্ট করে তা আসল না ভুয়ো, তা খতিয়ে দেখার দাবি করেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

ইতিমধ্যে ভাইরাল এই ভিডিওকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ২৯ অগাস্ট বিজেপি নেতা অমিত মালব্য এই ভিডিও পোস্ট করে লেখেন, যাঁকে আপত্তিকরভাবে কথা বলতে দেখা যাচ্ছে, তিনি আফসর আলি খান। আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের কলঙ্কিত অধ্য়ক্ষ (প্রাক্তন) সন্দীপ ঘোষের ব্য়ক্তিগত বাউন্সার। তিনি কথা বলছেন, চিকিৎসক মানস বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে। যাঁকে এক সপ্তাহ আগে আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের অধ্য়ক্ষ করা হয়েছে। কর্মী না হওয়া সত্ত্বেও ক্য়াম্পাসে আফসরের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। 
চিকিৎসক বন্দ্য়োপাধ্য়ায়কে হুঁশিয়ারি দিচ্ছেন খান এবং তাঁকে জানাচ্ছেন, মুখ্য়মন্ত্রী দিদি তাঁকে পাঠিয়েছেন। কোনও প্রশ্ন থাকলে তাঁকে জিজ্ঞেস করতে হবে।

সেই ভিডিওই এবার পোস্ট করে তদন্তের দাবি তোলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, 'মুখ্যমন্ত্রী জানেনও না তাঁর নাম করে এই ঔদ্ধত্য, মস্তানি করে সরকার ও তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। এই ভিডিও যদি সত্যি হয়, পুলিশ একে গ্রেফতার করুক।' 

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget