এক্সপ্লোর

Ram Temple Inauguration : 'বিবাদ দূর করতে হবে..', মোদির পাশেই RSS-এর প্রধান, কুণাল বললেন..

Kunal On Modi Mohan: রামলালার প্রাণ-প্রতিষ্ঠার সময় নরেন্দ্র মোদির পাশেই ছিলেন RSS-এর প্রধান,এর আগে কখনও হয়েছে বলে অনেকেরই মনে পড়ছে না..

নয়াদিল্লি: রাম মন্দিরের উদ্বোধন থেকে রামলালার প্রাণ-প্রতিষ্ঠার সময় নরেন্দ্র মোদির পাশেই ছিলেন RSS-এর প্রধান। মোহন ভাগবত এবং দেশের প্রধানমন্ত্রীকে এভাবে সারাক্ষণ পাশাপাশি, একসঙ্গে অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল, তা এর আগে কখনও হয়েছে বলে অনেকেরই মনে পড়ছে না।
 
সোমবার প্রধানমন্ত্রী মোদি বলেন, প্রভু শ্রী রামের কাছে আজ ক্ষমাও চাইছি। কারণ, আমাদের ত্যাগ ও তপস্যায় কিছু ঘাটতি নিশ্চয়ই ছিল, তাই এই কাজ সম্পন্ন করতে আমাদের এত বছর সময় লেগেছে। আজ সেই ঘাটতি পূরণ হয়েছে। আড়াই বছর আগে, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ভূমিপুজোয়, মোদির পাশেই উপস্থিত ছিলেন সরসঙ্ঘ চালক মোহন ভাগবত। অংশ নিয়েছিলেন পুজোয়।

রাম মন্দিরের উদ্বোধন থেকে রামলালার প্রাণ-প্রতিষ্ঠার সময় নরেন্দ্র মোদির পাশেই ছিলেন RSS-এর প্রধান। সংকল্প থেকে প্রাণপ্রতিষ্ঠার আচার-বিধি। রামলালার পুজো,সব সময় মোদির পাশেই উপস্থিত ছিলেন সরসঙ্ঘ চালক।শুধু তাই নয়, তাৎপর্যপূর্ণ মন্তব্যও করেন তিনি।সোমবার  আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, আমাদেরকেও বিবাদ দূর করতে হবে। ছোট ছোট পরস্পর মতামত থাকে। ছোট ছোট বিবাদ থাকে। সেই বিবাদ নিয়ে লড়াই বন্ধ করতে হবে।ভগিণী নিবেদিতা বলতেন, স্বতন্ত্র দেশে নাগরিক সংবেদনশীলতা বজায় রাখা ও নাগরিক অনুশাসন পালন করা দেশ ভক্তির রূপ। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন, RSS হল বিজেপির চালিকাশক্তি। RSS-এর ভাবধারা নিয়েই চলে বিজেপি। কিন্তু এবার রাম মন্দিরের ভূমিপুজো থেকে উদ্বোধন পর্বে যেভাবে, RSS প্রধান এবং দেশের প্রধানমন্ত্রীকে এভাবে সারাক্ষণ পাশাপাশি, একসঙ্গে অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল, তা এর আগে কখনও হয়েছে বলে অনেকেরই মনে পড়ছে না।

RSS খাতায় কলমে অরাজনৈতিক সংগঠন। কিন্তু, কেন্দ্র থেকে বিভিন্ন রাজ্য়,বিজেপির জয়ের নেপথ্য়ে কৌশল তৈরি থেকে শুরু করে জমি তৈরি, RSS অত্য়ন্ত সক্রিয় ভূমিকা নেয় বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর্টিকল ৩৭০ বিলুপ্ত থেকে, তিন তালাক প্রথা তোলা...রাম মন্দিরকে রাষ্ট্রীয় অনুষ্ঠানের মর্যাদা দেওয়া এক দেশ, এক আইন প্রয়োগে সচেষ্ট হওয়া...মোদি সরকারের যাবতীয় কার্যক্রমের মধ্য়ে RSS-এর ভাবধারা স্পষ্ট। আর ঘটনাক্রমে নরেন্দ্র মোদি নিজেও আরএসএস প্রচারকই ছিলেন। যদিও এতকিছুর পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন,'দলের মধ্যে বিভাজন স্পষ্ট।'

আরও পড়ুন, রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে ধোঁয়াশায় জেলা কংগ্রেস, নিশানা TMC-BJP-র

রাম মন্দিরের উদ্বোধনের পর অযোধ্য়া থেকে রাতেই কলকাতায় আসেন আরএসএস প্রধান মোহন ভাগবত।মঙ্গলবার RSS-এর উত্তর ২৪ পরগনা জেলার তরফে আয়োজিত 'নেতাজি লহ প্রণাম' অনুষ্ঠানে, বারাসাতে যোগে দেন তিনি।আগে, বিভিন্ন শাখায় নেতাজির জন্মদিন পালন হলেও, গত বছর থেকে বড় করে নেতাজির জন্মদিন পালন করছে আরএসএস।

সেরা শিরোনাম

দার্জিলিংয়ের রিসর্টে বার-বি-কিউয়ের আগুনে দগ্ধ নবদম্পতি ! ৪ রিসর্ট কর্মী গ্রেফতার
দার্জিলিংয়ের রিসর্টে বার-বি-কিউয়ের আগুনে দগ্ধ নবদম্পতি ! ৪ রিসর্ট কর্মী গ্রেফতার
Kolkata: রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা, তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ নাগেরবাজারে, ধৃত ১
রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা, তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ নাগেরবাজারে, ধৃত ১
AJUP Leader Arrest : হুমায়ুন কবীরের AJUP পার্টির রাজ্য সম্পাদক গ্রেফতার, ভয়ঙ্কর অভিযোগ
হুমায়ুন কবীরের AJUP পার্টির রাজ্য সম্পাদক গ্রেফতার, ভয়ঙ্কর অভিযোগ
West Bengal News Live Updates: রেজিনগরে নতুন ট্যুইস্ট, প্রার্থী পদ নিয়ে ফের ইউ টার্ন রবিউল আলম চৌধুরীর
রেজিনগরে নতুন ট্যুইস্ট, প্রার্থী পদ নিয়ে ফের ইউ টার্ন রবিউল আলম চৌধুরীর

ভিডিও

Kalyan Banerjee |
Nandigram Bye Election | নন্দীগ্রাম উপনির্বাচনে ভোটযুদ্ধে রইল না Mamata Banerjee-এর দল
TMC Symbol Row |
Nandigram Bye Election | প্রার্থী প্রত্যাহার থেকে কংগ্রেস প্রার্থী গ্রেফতার, উপনির্বাচনের আগে যতকাণ্ড নন্দীগ্রামে!
Nandigram Bye Election |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget