এক্সপ্লোর

Suvendu Vs Kunal : ' ক্রমশ অবণতি হচ্ছে, মানসিক রোগ বাড়ছে ' শুভেন্দুকে নিয়ে কেন একথা কুণালের?

একই সঙ্গে ১৮ জন TMCP সদস্যের বিরুদ্ধে, কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। 

ঋত্বিক প্রধান, সৌভিক মজুমদার, সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : শুভেন্দু অধিকারীকে ( Suvendu Adhikari )  কটাক্ষ করে, ফুল ও গেট ওয়েল সুন লেখা গ্রিটিংস কার্ড নিয়ে সোমবার কাঁথিতে তাঁর বাড়ির কাছে পৌঁছে গেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পুলিশ আটকে দেওয়ায় ‘শান্তিকুঞ্জ’ অবধি পৌঁছতে পারেননি তাঁরা।

কিন্তু, তা নিয়েও এবার CBI তদন্ত চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দাবিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলা করেছেন তিনি। একই সঙ্গে ১৮ জন TMCP সদস্যের বিরুদ্ধে, কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। 

রবিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhichek Banerjee )  তাজ বেঙ্গলের অনুষ্ঠানকে কটাক্ষ করে ট্যুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। যার পাল্টা হিসাবে বিরোধী দলনেতাকে ফুল, গ্রিটিংস কার্ড ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পাঠানোর কথা ঘোষণা করেন কুণাল ঘোষ ( Kunal Ghosh )। সোমবার কাঁথিতে তাঁর বাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের জমায়েত। 

'ক্রমশ অবণতি হচ্ছে, মানসিক রোগ বাড়ছে' কুণালের কটাক্ষ

এরপরই শুভেন্দু অধিকারী সোমবার কাঁথিতে তাঁর বাড়ির কাছে পৌঁছে গেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তারপরই তা নিয়ে CBI তদন্ত চাইলেন বিরোধী দলনেতা । এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'খুবই চিন্তার কথা, ভেবেছিলাম ফুল-কার্ড ও অভিষেকের ছবি পেলে মানসিক অবস্থার উন্নতি হবে। কিন্তু ক্রমশ অবণতি হচ্ছে, মানসিক রোগ বাড়ছে। আদালত যদি মনে করে সিবিআই তদন্তের নির্দেশ দেয় তো দেবেন। নন্দীগ্রামে আদি বিজেপির ধস নামছে, পূর্ব মেদিনীপুরে ওকে কেউ সহ্য করতে পারে না। তাই মানসিকভাবে দুর্বল হয়ে কোর্টে গেছেন।' 

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ' বারবার এই ধরনের ঘটনা ঘটছে, যে বিরোধী দলনেতার কনভয়ে হামলা হচ্ছে, কখনও দেখছি তাঁর বাড়ির সামনে গিয়ে হুজ্জতি হচ্ছে, এটা নোংরা রাজনীতি, অশালীন রাজনীতি হচ্ছে।' 

কী অভিসন্ধি নিয়ে জমায়েত করা হয়েছিল? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি। সেই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে হুমকি ও পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। যেহেতু তাঁর নিরাপত্তার দায়িত্বে CRPF থাকে, তাই তাদেরও মামলায় পার্টি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। বুধবার এই মামলার শুনানি হতে পারে। 

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবিপি আনন্দ য় 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget