এক্সপ্লোর

Kunal Ghosh: 'ED-CBI পাঠিয়ে কেন টাকা নষ্ট করছে কেন্দ্র?' অভিষেকের নিরাপত্তার ইস্যুতে শুভেন্দুর পাল্টা কুণাল

Kunal attacks Suvendu on Ahishek: অভিষেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলায় শুভেন্দুকে পাল্টা নিশানা কুণাল ঘোষের। কী বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ?

কলকাতা: অভিষেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলায় শুভেন্দুকে পাল্টা নিশানা কুণাল ঘোষের। কাচের ঘরে থেকে অন্যকে পাথর ছোড়া উচিত নয়। 'ইডি-সিবিআইকে বারবার বাংলায় পাঠিয়ে কেন মানুষের করের টাকা নষ্ট করছে কেন্দ্র? জবাব দিতে পারবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ? কেন বিরোধী দলনেতার প্রভুরা বিরোধীদের উপর নজরদারি করতে পেগাসাস কিনেছিল? ব্যাখ্য়া আছে বিরোধী দলনেতার কাছে?', শুভেন্দুকে নিশানা করে ট্যুইট কুণাল ঘোষের (Kunal Ghosh)।

প্রসঙ্গত, অভিষেকের নিরাপত্তার বহর নিয়ে ফের প্রশ্ন শুভেন্দুর। ‘নবজোয়ারের নিরাপত্তায় দিনে ১ কোটি টাকা খরচ। থানা ফাঁকা করে নবজোয়ারের নিরাপত্তায় মোতায়েন পুলিশ। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির মধ্যে কীভাবে থানা ফাঁকা?’ প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন,'প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। এটাকেই দেশের সর্বোচ্চ নিরাপত্তা ভেবে থাকলে ভুল ভাবছেন।'

তিনি আরও বলেন, 'ভাইপো প্রোটেকশন গ্রুপের দিকে তাকান। মুখ্যমন্ত্রীর ভাইপোর নিরাপত্তায় একদিনে ২ হাজার ২৪৫ জন পুলিশ কর্মী মোতায়েন। সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তুলনা করা যেতে পারে। বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাতার অবনতি হচ্ছে। গতমাসেই বিস্ফোরণে মহিলা-শিশু সহ  বহু প্রাণহানি হয়েছে। রাজনৈতিক খুন সহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে।'

তিনি আরও বলেন,'দক্ষিণবঙ্গের থানাগুলি প্রায় খালি, একজনের রাজনৈতিক সফরের রাস্তা পাহারা দিচ্ছে পুলিশ। স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। তাঁদের অগ্রাধিকার শুধুমাত্র একজনের নিরাপত্তা। শেষপর্যন্ত বাংলার মানুষ নিরাপত্তাহীন, চরম কিছু ঘটার অপেক্ষা করছেন', ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

সম্প্রতি ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলার দায় ইতিমধ্যেই বিজেপির দিকে ঠেলেছে তৃণমূল। যদিও এনিয়ে সম্প্রতি দিলীপ ঘোষ বলেছিলেন, 'হিংসার আশ্রয় নিয়ে আন্দোলনকে কেউ সমর্থন করে না। আমরা নিন্দা করি। কিন্তু দুই দিন আগেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনারা দিলীপ ঘোষের বাড়ি আক্রমণ করুন, আমি সবরকম সহযোগিতা করব। তখন মজা লাগছিল না নাকি কুড়মিদের ক্ষেপাতে।আরে আমি জঙ্গলমহলের ছেলে। আমি জানি কে আছে না আছে, ওখানে। উনি তো কালীঘাটের ছেলে, উনি কী করে বুঝবেন, কুরমিরা কী খায়, কী করে থাকে।'

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget