এক্সপ্লোর

Kunal Ghosh: 'বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে, অথচ টালিগঞ্জের বাবু/বিবিরা...', কুণালের নিশানায় স্টুডিওপাড়ার একাংশ

Kunal Ghosh Post: কুণালের আক্রমণ, 'দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমার কথা তাঁরা ভাবেন না।'

কলকাতা: এবার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের (Kunal Ghosh) নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ (Tollywood Industry)। 'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি? বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, যাঁরা তৃণমূলের পদাধিকারী..., যাঁরা ক্ষমতার ছত্রচ্ছায়ায় রয়েছেন, মমতা-অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন।' বাংলার বিরুদ্ধে অপপ্রচার রুখতে কী পদক্ষেপ টালিগঞ্জের শিল্পীদের? প্রশ্ন তুললেন কুণাল। (RG Kar News)

এবার কুণাল ঘোষের নিশানায় বাংলা ইন্ডাস্ট্রি

আরজি কর কাণ্ডের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ফের সক্রিয় কুণাল ঘোষ। শুক্রবার একটি পোস্ট করে কুণাল লেখেন, 'আফসোস লাগে। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে। অথচ টলিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত।' বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন? প্রশ্ন তুললেন কুণাল ঘোষ।

কুণালের আক্রমণ, 'দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমার কথা তাঁরা ভাবেন না। বরং টেকনিশিয়ানরা অনেক বেশি দরদী। এঁরা অনেক বড় নাম হতে পারেন, কিন্তু এঁদের অনেকেই দলের বোঝা। দলের সুসময়ে এঁরা হাত নেড়ে সামনে থাকেন। একটু বিতর্কিত ইস্যুতে দল পড়লেই এঁরা মুখ খোলা বন্ধ করেন। সামনে থেকে মানুষকে বোঝানোর কাজে এঁদের পাওয়া যায় না। দল না বললে কর্মসূচি, ট্যুইটেও পাওয়া যায় না। এই যে এবার বাংলাকে কুৎসিত আক্রমণ করে ছবি আসছে, সারা দেশে/বিদেশে বাংলার ইমেজ খারাপ করার চক্রান্ত, এঁরা জানেন না? অথচ এঁরা তার পাল্টা কিছু করবেন না, করতে চাইবেন না। এঁদের কেউ কেউ আন্তরিক। বাকি ক্ষমতাশালী তারকাদের নিয়ে দল ভাবুক।' 


Kunal Ghosh: 'বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে, অথচ টালিগঞ্জের বাবু/বিবিরা...', কুণালের নিশানায় স্টুডিওপাড়ার একাংশ

আরও পড়ুন: Kinjal Nanda: 'আমি জানি অনেকেই বিরোধিতা করবেন...', নতুন সিরিজের পোস্ট আন্দোলনকারী চিকিৎসক অভিনেতা কিঞ্জলের, কী প্রতিক্রিয়া দর্শকের?

প্রসঙ্গত, আজই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ১৯৭১ সালের যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল'। ছবির ঘোষণার পর থেকেই একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। ছবির পোস্টারেই তার কারণ স্পষ্ট। 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলাও করা হয়। যদিও ছবির মুক্তিতে হস্তক্ষেপ করতে নারাজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই ছবি মুক্তি পেলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, সেই আশঙ্কায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। হাইকোর্টের মন্তব্যের পরদিনই এমন পোস্ট কুণাল ঘোষের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget