এক্সপ্লোর

Kunal Ghosh : সুদীপের বিরুদ্ধে মুখ খোলায় এবার কুণাল ঘোষকে শোকজ দলের

Kunal Ghosh On Sudip Banerjee : সাম্প্রতিক কালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লাগাতার আক্রমণ শানিয়ে এসেছেন কুণাল ঘোষ।

কলকাতা :  সুদীপের ( Sudip Banerjee )  বিরুদ্ধে মুখ খোলায় এবার কুণাল ঘোষকে ( Kunal Ghosh ) শোকজ করল তৃণমূল কংগ্রেস। তাপস রায়কে দলে রাখতে দৌত্যের সময়ই শোকজ-বার্তা পান  তৃণমূল। কেন দল বিরোধী মন্তব্য করেছেন, জবাব দিতে হবে কুণালকে, এই মর্মে এসেছে চিঠি। তাপস রায়ের দাবি, শোকজ এসেছে সুব্রত বক্সীর তরফে। 

চিঠি পড়ে মন্তব্য করব, প্রতিক্রিয়া কুণাল ঘোষের। সাম্প্রতিক কালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লাগাতার আক্রমণ শানিয়ে এসেছেন কুণাল ঘোষ। দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলে, তার জন্যও যে তিনি প্রস্তুত, সে-কথাও জানান কুণাল।

কুণাল ঘোষের লাগাতার আক্রমণের মুখে এখনও নিরুত্তর রয়েছেন কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ। সুদীপকে নিয়ে সরব হওয়া তাপস রায়ও দল ছেড়েছেন। ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকেও। 

আরও পড়ুন, আচমকা অবসরের সিদ্ধান্ত, ভোটের ময়দানে বিচারপতি গঙ্গোপাধ্যায়   

শুক্রবার তৃণমূলের দু'টি পদে ইস্তফা দিয়ে, দলীয় সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করেন কুণাল ঘোষ। তারপর থেকেই সাংগঠনিক ইস্যুতে তৃণমূলের লোকসভার নেতা ও কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লাগাতার নিশানা করেন কুণাল ঘোষ। কখনও সুদীপ বনদ্যোপাধ্যায়ের গ্রেফতারি দাবি করেন, কখনও বা বিজেপির লোক বলে আক্রমণ করেন। এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে  মহিলা প্রার্থীর পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি।   যদিও একের পর এক কামান দাগার পরেও তাঁকে  দেখা গেছে দক্ষিণ কলকাতায় তৃণমূলের হেভিওয়েট বুথ কর্মী সম্মেলনে। মন্ত্রী অরূপ বিশ্বাসের আমন্ত্রণে সেখানে উপস্থিত ছিলেন তিনি। তারপরেই তাঁর কাছে এল শোকজ-বার্তা। কুণাল ঘোষের লাগাতার আক্রমণ নিয়ে এখনও মুখ খোলেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

গত বৃহস্পতিবার থেকেই, একের পর এক সোশাল মিডিয়া পোস্টে, নাম না করে দলের একাংশকে নিশানা করছিলেন কুণাল ঘোষ।  শুক্রবার তৃণমূলের দু'টি পদে ইস্তফা দিয়ে, সরাসরি সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ শুরু করেন কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে তোলেন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার মতো চাঞ্চল্য়কর অভিযোগ।  এরপর ED-র ডিরেক্টর ও CBI সদর দফতরকে ট্যাগ করে তৃণমূলের লোকসভার দলনেতার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তের দাবি জানান তিনি। এক্স হ্যান্ডলে কুণাল ঘোষ লেখেন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট এবং তাঁর তরফে ভুবনেশ্বর অ্যাপোলোকে দেওয়া টাকা নিয়ে তদন্ত হওয়া উচিত। তিনি যখন হেফাজতে ছিলেন তখন তাঁকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে কিনা, বা তাঁর হয়ে হাসপাতালকে টাকা দেওয়া হয়েছে নাকি হয়নি, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। যদি এটা সত্যি হয়, তবে এর সঙ্গে কয়লা-কেলেঙ্কারির যোগ থাকতে পারে এবং এই নিয়ে আরও তদন্তের স্বার্থে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত। যদি এজেন্সি এটা এড়িয়ে যেতে চায়, তাহলে এই বিষয়টি নিয়ে তদন্ত চেয়ে আমি নিম্ন আদালতের দ্বারস্থ হব। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এক্স হ্যান্ডলে পোস্ট করেন কুণাল ঘোষ। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
BJP News : ৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'
৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'

ভিডিও

GhantaKhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ১ । দেশজুড়ে কর্মসূচি BJPর | কলকাতায় মিছিলে নিতিন নবীন | ABP Ananda LIVE
Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget