এক্সপ্লোর

Kunal On Partha : 'এসব নাটক করছে, নটাঙ্কি' পার্থকে নিয়ে চাঁচাছোলা কুণাল

Kunal Ghosh Mocks Partha Chatterjee : তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলেরই রাজ্য সাধারণ সম্পাদক।

প্রকাশ সিনহা, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : আমি জানি, আমি নির্দোষ। এজেন্সিকে কাজে লাগিয়ে আমাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে।' জামিন মামলার শুনানিতে মঙ্গলবার ফের এই দাবি করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর শুনানিতে ফের কেঁদে ভাসান পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।

মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি ছিল। শুনানিতে প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালি হাজির হন পার্থ চট্টোপাধ্যায়। বিচারকের উদ্দেশে তিনি বলেন, ' আমার জামিনের বিষয়টা দেখুন। আমি খুব অসুস্থ। আমি বারবার বলছি, আমি নির্দোষ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমায় হেনস্থার চেষ্টা চলছে। আমার সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে।  আমাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে। ' পার্থ চট্টোপাধ্যায় মানসিক অত্যাচারের অভিযোগ তুললেও, তৃণমূল অবশ্য় তাঁর পাশে দাঁড়ায়নি।

এই ঘটনার প্রতিক্রিয়ায় সরাসরি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন দেন, নাটক করছেন ! তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক চাঁচাছোলা ভাষায় বলেন, ' এই করেছি, সেই করেছি, যখন আমাকে এই পার্থ চট্টোপাধ্যায়, জেলে আমি বন্দি, অন্যায়ভাবে বন্দি, বিবৃতি দিয়েছে, আমার মাথায় গন্ডগোল হয়েছে, আমি পাগল তখন এসব মানসিক নির্যাতন কোথায় থাকে? ওর নাম আমার সামনে করবেন না, আমি ওকে নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেব না। এসব নাটক করছে, নটাঙ্কি। ' 

গোটা বিষয়টি নিয়ে বিজেপির গলায় শোনা গেছে কটাক্ষের সুর। রাজ্য় বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ' পার্থ চট্টোপাধ্যায় কোন বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয় পার্থ চট্টোপাধ্যায় এর কাছে অনুপ্রেরণা ছিল। গোটা দলের সর্বভুক একটা খিদে ছিল ... খাবো খাবো একটা ব্যাপার ছিল। ' 

মঙ্গলবার শুনানিতে ভার্চুয়ালি অংশ নেন অর্পিতা মুখোপাধ্যায়ও। তিনি অভিযোগ করেন, ' বারবার বলা সত্ত্বেও উপযুক্ত চিকিৎসা হচ্ছে না! আমায় বাঁচান! 'একথা বলে কান্নায় ভেঙে পড়েন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা।

এদিন পার্থ চট্টোপাধ্যায়অর্পিতা মুখোপাধ্যায়, দুজনেরই জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। তাঁদের ১৪ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত মানিক ভট্টাচার্যরও জামিনের আবেদনের শুনানি ছিল আদালতে। সেখান থেকে প্রেসিডেন্সি জেলে ফেরার সময়, দুর্ঘটনায় পড়ে মানিক ভট্টাচার্যর প্রিজন ভ্যান। সামনে একটি গাড়ি এসে পড়ায় কোনওমতে ব্রেক কষেণ প্রিজন ভ্যানের চালক। 
গাড়ির মধ্যে পড়ে গিয়ে মুখে, বুকে চোট পান মানিক। জেল হাসপাতালে তাঁর চিকিৎসা হয়।



সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget