এক্সপ্লোর

21 July: ২১ জুলাই একাধিক ট্রেন বাতিল! সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের; পাল্টা কী জানাল রেল?

Eastern Railway: ২১ জুলাই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় কুণালের পোস্ট। এর প্রেক্ষিতে কী জানাল পূর্ব রেল?

কলকাতা: আগামী রবিবার ২১ জুলাই। ধর্মতলায় সমাবেশ রয়েছে তৃণমূলের। একুশে জুলাইয়ের সমাবেশে বিঘ্ন ঘটানোর আশঙ্কা প্রকাশ করলেন কুণাল ঘোষ। তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়ায়, সমাবেশের জন্য ট্রেন বাতিলের আশঙ্কা প্রকাশ করে পোস্ট করেছেন। পাল্টা জবাব দিয়েছে রেলও। 

সমাবেশে বিঘ্ন ঘটানোর আশঙ্কা: রবিবার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। জোরকদমে চলছে ২১ জুলাইয়ের প্রস্তুতি। চারদিকে জোর তোড়জোড়। এরইমধ্য়ে গোটা শহর ২১ জুলাইয়ের সমাবেশের পোস্টার-ব্য়ানারে ছেয়ে গেছে। ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার কাজ। কুণাল ঘোষ লিখেছেন, "রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ রয়েছে। সমাবেশে বিঘ্ন ঘটাতে পরের পর ট্রেন বাতিলের খবর আসছে, তালিকা দীর্ঘ। এই চক্রান্তের তীব্র নিন্দা করছি, এভাবে তৃণমূলকে থামানো যাবে না।''

 

পাল্টা কী জানাল রেল? 

এদিন কুণাল ঘোষের এই পোস্টের প্রেক্ষিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কিছু ব্লকের জন্য কয়েকটি ট্রেনকে বাতিল করা হয়েছে ২০ জুলাই শনিবার এবং রবিবার ২১ জুলাই এই খবর মিথ্যে। আমি দায়িত্ব নিয়ে বলছি পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে কোনও ট্রেনকে শনিবার এবং রবিবার বাতিল করা হবে না। প্রতি রবিবার যেমন পরিষেবা থাকে তেমনই থাকবে। কোথাও একটা ভুল বার্তা গিয়েছে। সেটা সত্য নয়। সাধারণ মানুষ ২০ এবং ২১ তারিখ অন্যান্য দিনের মতোই নিজেদের সূচি অনুযায়ী যাতায়াত করতে পারবেন।''                                 

ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়: ২১ জুলাইয়ের সমাবেশের আগেই কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর চিকিৎসার কারণে সাংগঠনিক বিষয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। চোখের চিকিৎসার জন্য় ২২ দিন বিদেশে। এদিন বিদেশ থেকে কলকাতায় ফিরলেন তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Calcutta High Court: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ, বিজেপির মিছিলে অনুমতি হাইকোর্টের

সেরা শিরোনাম

BJP News : খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
West Bengal Live Update: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যে দিল্লি-মহারাষ্ট্রে পিছোল SIR, লাইভ আপডেট
জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যে দিল্লি-মহারাষ্ট্রে পিছোল SIR, লাইভ আপডেট
Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?

ভিডিও

Mamata Banerjee:
Mamata Banerjee |
TMC News |
ECI News | 'SIR-এ নাম বাদ, নতুন করে আবেদন করা যাবে ERO-র কাছে', জানিয়ে দিল নির্বাচন কমিশন
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget