এক্সপ্লোর

Kunal On Jadavpur University: 'যাদবপুরে অসভ্যতা..' ! এক্স হ্যান্ডল পোস্টে নিন্দায় সরব কুণাল ঘোষ

Kunal ON JU TMC Clash: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, এক্স হ্যান্ডল পোস্টে সরব কুণাল ঘোষ

কলকাতা: তৃণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠক ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার। এক্স হ্যান্ডল পোস্টে নিন্দায় সরব কুণাল ঘোষ। 'অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে যাদবপুরে অসভ্যতা। যারা অসভ্যতা করল, তাদের চিহ্নিত করে রাখা দরকার। তৃণমূলের সৌজন্য মানে দুর্বলতা নয়। গায়ে হাত দেবে কেন? সীমা পার করলে উপযুক্ত জবাব দেওয়া উচিত', এক্স হ্যান্ডল পোস্টে সরব কুণাল ঘোষ।

প্রসঙ্গত,   এদিন WBCUPA বনাম SFI সংঘর্ষে রণক্ষেত্রের আকার নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, ধেয়ে এল জুতো! যাদবপুর বিশ্ববিদ্যালয়েই আক্রান্ত হন ব্রাত্য, গেলেন এসএসকেএমে।দফায় দফায় সংঘর্ষ, তৃণমূলপন্থী কর্মী সংগঠনের অফিসে আগুন! ক্যাম্পাসেই ওয়েবকুপার সঙ্গে SFI-এর সংঘাত, স্লোগান-পাল্টা স্লোগান। একদিকে SFI-র বিক্ষোভ, অন্য পথে ক্যাম্পাসে ঢোকেন এদিন শিক্ষামন্ত্রী । ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে চলে, বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ। 

২০১৯ সালে ABVP-র অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিগৃহীত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বামপন্থী ছাত্রদের বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। ধাক্কাধাক্কিতে খুলেছিল চশমা। ছিঁড়ে দেওয়া হয়েছিল জামা। চুলের মুঠি ধরে টান দেওয়া হয়েছিল। পুলিশ ডাকা নিয়ে বাবুল-উপাচার্য কথা কাটাকাটি হয়েছিল। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন তৎকালীন রাজ্যপাল। মুখ্যসচিবকে করেছিলেন ফোন। যদিও পরে নিজেই গিয়ে প্রবল বিক্ষোভের মুখ থেকে বাবুল সুপ্রিয়কে বের করে এনেছিলেন রাজ্যপাল

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র নিগ্রহের ঘটনায় উত্তাল হয়েছিল সেবার যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে তাণ্ডব চালিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তছনছ করে দেওয়া হয়েছিল ছাত্র সংসদের অফিস। আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এবারেও কি সেই ছায়াই ফিরল যাদবপুরে ? আজকের ঘটনায় বেশকতগুলি প্রশ্ন তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন,  'তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না ?! তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না ?এটা কী গণতন্ত্র ? আমি আজকে আমার বক্তৃতায় বলেছি যে, ওদের হিম্মত আছে যে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কোনও বিশ্ববিদ্যালয়ে, বিজেপি মণ্ডলের অধ্যাপকরা যেখানে আছেন, সেখানে গিয়ে এইভাবে বিজেপি অধ্যাপকদের গায়ে হাত দিতে ? মন্ত্রীর গাড়ি ভাঙচুর করতে ? ওরা পারবেন ?  গোটা রাজ্য দেখেছে, কারা আজকে নৈরাজ্য চালিয়েছে।'

 

আরও পড়ুন, পুলিশের হাত থেকে তৃণমূল নেতা ছিনতাই ! মুজিবরকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ...

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Nepal Flash Flood:
"ফিরিয়ে না আনতে পারলে পরিবারটা শেষ হয়ে যাবে, জানি না কীভাবে কী করব", নেপাল বিপর্যয়ের পর জামাইবাবুর খোঁজে শ্যালক
Howrah News: ভারী বর্ষণে গঙ্গা ভাঙনের গ্রাসে নদী বাঁধের বড় অংশ, দোকান-ঘরে ফাটল, বন্যার আশঙ্কা রাজ্যের এই অংশে
ভারী বর্ষণে গঙ্গা ভাঙনের গ্রাসে নদী বাঁধের বড় অংশ, দোকান-ঘরে ফাটল, বন্যার আশঙ্কা রাজ্যের এই অংশে
Mamata Banerjee: মমতার বিরুদ্ধে FIR, 'সময় না দিলে' কী পদক্ষেপ, জানিয়ে দিল পুলিশ
মমতার বিরুদ্ধে FIR, 'সময় না দিলে' কী পদক্ষেপ, জানিয়ে দিল পুলিশ
Annapurna Yojana : 'তাঁরাও এই অর্থ পেয়ে যাবেন', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'তাঁরাও এই অর্থ পেয়ে যাবেন', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

CM Suvendu Adhikari on Nandigram Bypoll | নন্দীগ্রামের উপনির্বাচনে রেকর্ড গড়ার বার্তা, টার্গেট বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari | নজরে ডেঙ্গি পরিস্থিতি, স্বাস্থ্যভবনে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
Derek O'Brien | গরহাজির ডেরেক, দ্বিতীয়বার নোটিস পাঠাল পুলিশ
Humayun Kabir | এবার প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীরের বাড়িতে গেল পুলিশ
Baiswanor Chattopadhyay | বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিস ধরাল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi Retirement: আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
Nepal Flash Flood: “আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
“আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
Dhoni Relationship: বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
Sourav Meets Abhipray Biswas: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
Embed widget