এক্সপ্লোর

Kunal Ghosh: স্মৃতি হাতড়ে তুলে আনলেন ‘সুন্দর মুহূর্ত’, ‘যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনও সোয়াস্তি পাবে কি?’ প্রশ্ন কুণালের

TMC Removes Kunal: তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ হারানোর পর, লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকা থেকেও নাম বাদ গিয়েছে কুণালের।

কলকাতা: দুঃসময়ে সত্যজিৎ রায়ের সৃষ্টিতে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছিলেন আগেই। সেই পথেই এবার হাঁটলেন তৃণমূলে পদ হারানো কুণাল ঘোষ (Kunal Ghosh)। সত্যজিতের 'হীরক রাজার দেশে' ছবির গানই আবার ধরলেন তিনি। আগের দিন গেয়েছিলেন, 'কতই রঙ্গ দেখি দুনিয়ায়'। এবার কুণালের গলায় শোনা গেল, 'বলি যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনও সোয়াস্তি পাবে কি'? (TMC Removes Kunal)

তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ হারানোর পর, লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকা থেকেও নাম বাদ গিয়েছে কুণালের।  দলের দু'-একজন তাঁর সমর্থনে মুখ খুললেও, যে নেত্রীর সঙ্গে নিজের পুরনো সম্পর্কের দোহাই বার বার দিচ্ছেন কুণাল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত তাঁকে নিয়ে প্রকাশ্যে একটি শব্দও খরচ করেননি।  দলের 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গোটা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি এখনও পর্যন্ত। (Heerak Rajar Deshe)

সেই আবহেই গান ধরলেন কুণাল। তাঁকে সুর করে গাইতে শোনা গেল, 'এক যে ছিল রাজা তার ভারি দুখ্। দেখো রাজা, কাঁদে রাজা, আহা রাজা, বেচারা রাজার ভারি দুখ্! দুঃখ কিসে হয়? অভাগার অভাবে জেনো শুধু নয়। যার ভাণ্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি তারও ভয়। জেনো সেও সুখী নয় সুখী নয়। দুঃখ যাবে কি? দুঃখ যাবে কি? বিরস বদনে রাজা ভাবে কী? বলি যারে তারে দিয়ে শাস্তি রাজা কখনো সোয়াস্তি পাবে কি? দুঃখ যাবে কি'?

আরও পড়ুন: Weather Update: আজই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কখন থেকে কোন কোন জেলা ভিজবে ? কী খবর তাপপ্রবাহের ?

নিজের মোবাইল ফোনে গান গাওয়ার ভিডিও রেকর্ড করেছেন কুণাল। ভিডিওয় একেবারে হালকা মেজাজেই গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূলের পদহারা কুণালের কণ্ঠে এই গান কি বিশেষ ইঙ্গিতবাহী? স্বভাবতই উঠছে প্রশ্ন।  নিজে যদিও শুধু প্রশ্নই উস্কে দিয়েছেন কুণাল, এ নিয়ে কোনও সাফাই দেননি তিনি। 

শনিবার সকালে মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ তৃণমূলনেত্রী মমতার সঙ্গে নিজের একটি পুরনো ছবিও পোস্ট করেন কুণাল। ছবিটি পোস্ট করে কুণাল লেখেন, 'পুরনো সেই দিনের কথা। তখনও তৃণমূল সরকারে আসেনি। একটি সুন্দর মুহর্ত'। গত কয়েক দিনে বার বার কুণালের মুখে অতীতের কথা উঠে এসেছে। ১৯৯৩ সালে মমতাকে কী ভাবে তিনি হাসপাতালে নিয়ে ছুটেছিলেন, মমতার কাছ থেকে কত স্নেহ পেয়েছেন, তা বারংবার জানিয়েছেন। দলে কোণঠাসা হয়ে কি তাহলে স্মৃতিচারণেই ডুব দিলেন কুণাল? তাঁর পোস্ট অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget