এক্সপ্লোর

Kunal Ghosh: 'দেখে মনে হচ্ছে মন্দারমনি যাচ্ছেন...' বিজেপির মিছিল নিয়ে চরম কটাক্ষ কুণালের

RG Kar Incident Update: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যকে নিয়ে চরম কটাক্ষ কুণালের।

কলকাতা: আরজি কর কাণ্ডে বিজেপির প্রতিবাদ-মিছিল ঘিরে এদিন তুলকালাম সল্টলেক। বৃহস্পতিবার বিজেপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে তুমুল ঝামেলা দেখল শহর, ব্যারিকেড ভাঙা হল, পুলিশের সঙ্গে হল ধস্তাধস্তি। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্যের বিজেপির প্রথম স্তরের সব নেতা।   

বিজেপির এদিনের কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি এদিন গোলমাল করার লক্ষ্যেই কর্মসূচি নিয়েছে বিজেপি। তাঁর প্রশ্ন, 'স্বাস্থ্যভবন অভিযান কেন। তদন্ত করছে সিবিআই। সিজিও অভিযান করুক। তদন্ত করছে সিবিআই। মামলা রয়েছে সুপ্রিম কোর্টে।' বিজেপির মিছিলে কোনও লোক হয়নি বলেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, 'বিজেপির যে মিছিল হয়েছে, lels ৭০০-৮০০ লোক। কিছু দলীয় কর্মীকে উত্তেজিত করে দিয়ে পুলিশের সামনে ঠেলে দেওয়া। পুলিশ প্রথম থেকেই সংযতভাবে সামাল দিয়েছে।'

পাশাপাশি কটাক্ষ করেছেন শুভেন্দু-সহ বাকি বিজেপি নেতাদেরও। কুণালের কটাক্ষ, 'প্রথমেই কয়েকজন নেতা- শমীক, শুভেন্দু প্রথমেই বাসে উঠে জানলার ধারে আরাম করে বসলেন মনে হচ্ছে মন্দারমনি যাচ্ছেন।' তাঁর সংযোজন, 'রাজ্য সরকারের উচিত আগে আগে যে বিজেপি নেতারা প্রথমেই বাসে উঠে জানলার ধারে আরাম করে বসবেন-তাঁদের জন্য যেন পরেরবার থেকে বিলাসবহুল ভলভো বাস রাখে...শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী যাঁরা প্রথমেই বাসে উঠে যান।'

এদিন বিজেপির স্বাস্থ্যভবন অভিযান নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। একাধিক ব্যারিকেড করলেও তা ভেঙে এগিয়ে যান বিজেপি কর্মী-সমর্থকরা। প্রথমেই শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তারপরে মিছিল নিয়ে এগিয়ে যান সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংহরা। এদিন পুলিশ অর্জুন সিংহকে ধরতে এলে পাল্টা মারমুখী হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। ধাওয়া করে পুলিশকে। বারংবার মুখোমুখি হয়েছে পুলিশ ও বিজেপি কর্মীরা। তৈরি হয়েছিল ধুন্ধুমার পরিস্থিতি। একসময় স্বাস্থ্যভবনের মাত্র কয়েকশো মিটার দূরত্বে পৌঁছে যায়।

এদিন বিধাননগর থানা থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন,'বিজেপি সমর্থকদের হাতে বাঁশ-কঞ্চিও ছিল না। কোনও দুরভিসন্ধি ছিল না। কর্মী ছিল আট-দশ হাজার। পুলিশ ছিল হাতেগোনা কয়েকজন। আমরা ইচ্ছে করলেই অনেককিছু করতে পারতাম। আমরা করিনি, আমাদের ইচ্ছে নেই, ওরকম শিক্ষাও নেই। আমাদের গাড়িতে উঠিয়ে চালককে নামিয়ে দিয়ে এই গরমে রেখে দেওয়া হয়।' 'পুলিশের এদিনের আচরণের বিরুদ্ধে শুক্রবার রাজ্যের সব থানায় শান্তিপূর্ণ আন্দোলন দেখানো হবে', থানা থেকে বেরিয়ে জানিয়ে দিলেন শুভেন্দু। 

আরও পড়ুন: সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট? আর কোন ৫ জনেরও এই পরীক্ষা? এবার বেরবে 'আসল' তথ্য?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget