এক্সপ্লোর

Calcutta High Court: কোর্টে কুন্তলের ফাঁস কারিকুরি? অতিচালাকি বরদাস্ত নয়, হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সূত্রের দাবি, প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগ করেছেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। এনিয়ে, এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, অতিচালাকি বরদাস্ত করা যাবে না।

প্রকাশ সিনহা ও সৌভিক মজুমদার, কলকাতা: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম বলানোর জন্য় কেন্দ্রীয় এজেন্সি চাপ দিচ্ছে বলে, অভিযোগ করেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এনিয়ে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, অতিচালাকি বরদাস্ত করা যাবে না। কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত এবং পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না বলেও অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম বলানোর জন্য় চাপ দেওয়ার অভিযোগ। কখনও আলিপুর আদালতের বিচারকের কাছে। কখনও আবার, সাংবাদমাধ্যমের কাছে সরাসরি, এই বিস্ফোরক অভিযোগ করেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ।

ED-র দাবি, পুলিশের কাছেও এই একই অভিযোগ করেছেন কুন্তল। সূত্রের দাবি, প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগ করেছেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। এনিয়ে, এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, অতিচালাকি বরদাস্ত করা যাবে না।

সম্প্রতি, শহিদ মিনারের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পরের দিনই সাংবাদিকদের সামনে বিস্ফোরক অভিযোগ করেন কুন্তল। 

এই প্রেক্ষাপটে হেস্টিংস থানা সূত্রে দাবি, চাপ দেওয়ার ঘটনা, CGO কমপ্লেক্সে ঘটেছে বলে অভিযোগ করেছেন কুন্তল। যেহেতু CGO কমপ্লেক্স বিধাননগর কমিশনারেট এলাকায় পড়ে, সেক্ষেত্রে কলকাতা পুলিশ কী ধরনের পদক্ষেপ করতে পারে, তা নিয়ে শীর্ষস্তরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের দাবি। এই পরিস্থিতিতে, কুন্তলের দেওয়া অভিযোগপত্র চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ED। এনিয়ে, তারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে। 

তদন্তকারীদের বিরুদ্ধে কী অভিযোগ? তা জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই, এদিন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কুন্তলের তোলা বিস্ফোরক অভিযোগ নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অন্তর্বর্তী নির্দেশে তিনি বলেন, কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত এবং পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না।

নিম্ন আদালতে জমা দেওয়া কুন্তল ঘোষের অভিযোগপত্র, বুধবার দুপুর তিনটের মধ্যে হাইকোর্টে পেশ করার জন্য দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি, হেস্টিংস থানার অভিযোগপত্রও আদালতে পেশ করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এরপরই, বিচারপতি বলেন, এটা মারাত্মক প্রবণতা। তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়া এবং তদন্তের গতি স্তব্ধ করার জন্য এসব করা হচ্ছে। ন্যায়বিচারের স্বার্থে এসব বন্ধ করতে হবে। এই অতিচালাকি বরদাস্ত করা যাবে না। কুন্তল ঘোষের অভিযোগপত্র হাতে পাওয়ার পর, তা ED এবং CBI-কে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget