এক্সপ্লোর

SSC Case: এজেন্ট মারফত তোলা হয় ৪৫ কোটি, পার্থ-অয়নের মধ্যে সেতু ছিলেন কুন্তল! চার্জশিটে দাবি ED-র

Partha Chatterjee: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ এবং ধৃত প্রোমোটার অয়নে মধ্যে সেতু হিসেবে কাজ করতেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল কাজ করেছেন বলে চার্জশিটে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে ইডি।

প্রকাশ সিন্হা, আশাবুল হোসেন, সুদীপ্ত আচার্য: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Case) ফের চাঞ্চল্যকর তথ্য উঠে এল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) জানিয়েছে, বিভিন্ন এজেন্টের কাছ থেকে মোট ৪৫ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল (Ayan Sheel)। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অয়নের মধ্যে সেতু হিসেবে কাজ করেছেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। মোট পাঁচটি সংস্থার মাধ্যমে দুর্নীতির টাকা পাচার করা হত। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা চার্জশিটে এমনই দাবি করল ED। 

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ এবং ধৃত প্রোমোটার অয়নে মধ্যে সেতু হিসেবে কাজ করতেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল কাজ করেছেন বলে চার্জশিটে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে ইডি। সোমবার বিশেষ ED আদালতে ১১৩ পাতার চার্জশিট পেশ করে তারা জানিয়েছে, শুধুমাত্র ২০১৪ সালের টেট নয়, ২০১২ সালের টেট পরীক্ষার্থীদের অবৈধ ভাবে চাকরি দেওয়ার ক্ষেত্রেও, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ এবং অয়নের মধ্যে সেতুবন্ধনের কাজ করেছিলেন কুন্তল।

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ, কুন্তল, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন, চার জনই জেলবন্দি রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় জমা দেওয়া চার্জশিটে ED দাবি করেছে, বিভিন্ন এজেন্টের কাছ থেকে ৪৫ কোটি টাকা তুলেছিলেন অয়ন। এমনকি শান্তনুর নির্দেশেই কুন্তলকে ১৯ কোটি ২ লক্ষ ১০ হাজার টাকা দিয়েছিলেন আর এক ধৃত তাপস মণ্ডল, দাবি করেছে ইডি। 

আরও পড়ুন: Abhishek Banerjee: মামলায় অভিষেককে পক্ষ করার নির্দেশ, বিচারপতি বদল হলেও, অভিষেককে নিয়ে পাল্টাল না কোর্টের নির্দেশ

এখানেই শেষ নয়, নিয়োগ দুর্নীতিতে রাজনৈতিক সুবিধা পেতে কুন্তলের থেকে ১ কোটি টাকা নিয়েছিলেন শান্তনু। চার্জশিটে আরও দাবি করা হয়েছে,
অয়ন জেরায় স্বীকার করেছেন, ৪৫ কোটির মধ্যে ১৮ কোটি টাকা নিজে রেখেছিলেন এবং বাকি ২৬ কোটি টাকা সন্তু গঙ্গোপাধ্যায়কে দিয়েছেন। সেই টাকা দেওয়া হয়েছিল কুন্তলের নির্দেশে। সম্প্রতি পার্থ-ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী তথা তৃণমূল নেতা সন্তুর মহেশতলার ফ্ল্যাটে তল্লাশি চালায় CBI.

শান্তনুর DIP ডেভলপার্স ও ইভান কনস্ট্রাকশন  এবং অয়নের ABS ইনফোজোন, শুক্লা সার্ভিস স্টেশন ও দ্য ফসিলস, এই পাঁচটি সংস্থার কথা উল্লেখ করে চার্জশিটে ED দাবি করেছে। ওই সমস্ত সংস্থার মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা পাচার করা হয়েছে। সেই সঙ্গে অয়নের সম্পত্তির খতিয়ান তুলে ধরে ED জানিয়েছে, যে স্থাবর সম্পত্তির হদিশ পেয়েছে, তার বাজার মূল্য ১০ কোটি ৪ লক্ষ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯০ লক্ষ টাকা।
গাড়ি রয়েছে ৬৪ লক্ষ টাকার।  শেয়ার রয়েছে ২৩ লক্ষ টাকার।

এছাড়াও চার্জশিটে দাবি করা হয়েছে, ABS টাওয়ার নামে বহুতলেই অয়নের ২০টি ফ্ল্যাট রয়েছে। এমনকি অয়নের বিরুদ্ধে OMR শিট বিকৃত করার অভিযোগ তোলা হয়েছে চার্জশিটে। অন্য দিকে শান্তনুর ১ কোটি ৮ লক্ষ টাকার ১২টি অস্থাবর সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি করেছে ED. এছাড়াও সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৪৭ লক্ষ টাকা।

চার্জশিট পেশ করে এদিন আদালতে ED-র আইনজীবী মন্তব্য করেন, "একজন দুর্নীতিগ্রস্ত দেশকে পুড়িয়ে ছাই করে দিতে পারেন।" ED-র নজরে রয়েছেন অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীও। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, তাঁর বেলঘরিয়ার ফ্ল্যাট এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করা হবে। এ নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "আদালতে বিচার হচ্ছে। আইন আইনের পথে চলবে।" 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget