এক্সপ্লোর

Kurmi Protest: সামান্য স্বস্তি, আংশিক শিথিল কুড়মি আন্দোলন! খেমাশুলিতে শুরু ট্রেন চলাচল

Train Resume:পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে শুরু ট্রেন চলাচল।

আবির দত্ত, পশ্চিম মেদিনীপুর: পাঁচদিন পর কুড়মি আন্দোলন আংশিক শিথিল। খেমাশুলিতে আপাতত উঠল রেল ও সড়ক অবরোধ। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে শুরু ট্রেন চলাচল। পুরুলিয়ার কুস্তাউরেও শুরু রেল চলাচল। কাল সরকারের সঙ্গে বৈঠকে বসব না, দাবি আন্দোলনকারীদের একাংশের।

পশ্চিম মেদিনীপুরের শুরু ট্রেন চলাচল। খেমাশুলিতে সকাল ১০ থেকে দুপুর ৩ পর্যন্ত আন্দোলন শিথিল করা হবে। খেমাশুলিতে রাত ১ থেকে ৬ পর্যন্ত আন্দোলন শিথিল।

শুরু হয়েছে মালগাড়ি চলাচল। শীঘ্রই এখানে যাত্রিবাহি ট্রেনও চলবে বলে সূত্রের খবর। এখানে প্রচুর পরিমাণে RPF রয়েছে। আন্দোলনকারীদের ব্যানারও খুলে ফেলা হয়েছে। সরে গিয়েছেন আন্দোলনকারীরা।

জাতীয় সড়কে কী অবস্থা?
ট্রেন চলাচল শুরু হলেও পাশেই জাতীয় সড়ক এখনও অবরুদ্ধ। কুড়মি সমাজের তরফে অবরোধ চলছে। তাঁরা এখনও রয়েছেন রাস্তায়। যদিও তাঁদের তরফে বলা হয়েছে, ১০ থেকে দুপুর ৩ পর্যন্ত আন্দোলন শিথিল করা হবে, রাত ১টা থেকে সকাল ৬ পর্যন্ত আন্দোলন শিথিল করা হবে। যান চলাচল করতে দেওয়া হবে। 

খড়্গপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সোমনাথ দত্ত জানান, ট্রেন চলাচল শুরু হয়েছে। সড়কে যান চলাচলও শুরু হয়ে যাবে বলে আশা তাঁর। কথা চলছে বলে জানান তিনি।

পুরুলিয়ার কুস্তাউরের পর কোটশিলাতেও উঠল অবরোধ। আলাপ আলোচনার পরে সেখানে আংশিক শিথিল অবরোধ। ধীরে ধীরে শুরু হয়েছে সড়ক ও রেল চলাচল।

গত পাঁচদিনে বাতিল হয়েছে ৪৯৬টি দূরপাল্লার ট্রেন, জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। আজও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কুড়মি আন্দোলনের জেরে বিপর্যন্ত রেল পরিষেবা। চরমে উঠেছে হাজার হাজার যাত্রীর দুর্ভোগ।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, রবিবার বাতিল করা হয়েছে ৯৫টি দূরপাল্লার ট্রেন। গত পাঁচদিনে সব মিলিয়ে ৪৯৬টি দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে।

বাতিল ট্রেনের তালিকায়:
হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস
হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস
হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস 
হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস
হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস
হাওড়া-আমদাবাদ এক্সপ্রেস
হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস
হাওড়া-হাতিয়া এক্সপ্রেস
হাওড়া-মুম্বই মেল
পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস 
হাওড়া-রাঁচি এক্সপ্রেস
আসানসোল-টাটানগর এক্সপ্রেস
খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস

এদিন হাওড়া স্টেশনে গিয়ে দেখা যায়, একের পর এক ট্রেন বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। স্টেশনে এসেও ট্রেন না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের।

আরও পড়ুন: রোদ উঠলে বাইরে থাকাই দুষ্কর! সপ্তাহের শুরুতেই অস্বস্তিকর গরমে নাজেহাল হবে রাজ্য?

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget