এক্সপ্লোর

WB Medical College: শিক্ষাকর্মীর অভাব, দুর্বল পরিকাঠামো, কেন্দ্রের তথ্যে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষার বেহাল দশা

West Bengal News: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে, রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে ২৬টি পোস্ট গ্র্যাজুয়েট সিট কমিয়ে দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা NMC।

কলকাতা: স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষার বেহাল দশা। বহু মেডিক্যাল কলেজে পরিকাঠামো ও চিকিৎসার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের লিখিত জবাবে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। তাঁর দাবি, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে, রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে ২৬টি পোস্ট গ্র্যাজুয়েট সিট কমিয়ে দিয়েছে NMC। শিক্ষাকর্মীর অভাব, দুর্বল পরিকাঠামো এবং পর্যাপ্ত রোগীর অভাবে এই আসনগুলো কমানো হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে, রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে ২৬টি পোস্ট গ্র্যাজুয়েট সিট কমিয়ে দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা NMC। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ
থেকে NRS মেডিক্যাল কলেজ, আর জি কর মেডিক্যাল কলেজ এবং কলকাতা মেডিক্যাল কলেজের MD অথবা MS -এর সিট সংখ্যা কমানো হয়েছে। শিক্ষাকর্মীর অভাব, দুর্বল পরিকাঠামো এবং পর্যাপ্ত রোগীর অভাবে এই আসনগুলো কমানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।                                                    

 

লিখিত জবাবে তিনি আরও বলেছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে, সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৪টি মেডিক্যাল কলেজে শিক্ষাকর্মী, পরিকাঠামো বা ক্লিনিক্যাল সুবিধার ক্ষেত্রে গুরুতর ঘাটতি ধরা পড়েছে। আরও উদ্বেগের বিষয় হল, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই সংখ্যাটা বেড়ে ৩৭টি কলেজে পৌঁছেছে। আরেকটি চমকে দেওয়ার মতো উদাহরণ হল হাওড়ার সঞ্জীবন মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা NMC-র কোনও অনুমোদন ছাড়াই চালানো হচ্ছে। প্রশ্ন উঠছে রাজ্য়ের প্রথিতযশা মেডিক্য়াল কলেজগুলির এই হাল কেন? কেন এই পরিস্থিতি? স্বাস্থ্য় দফতর কি জবাব দেবে? এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, "সারা দেশে মেডিক্যালের আসন সংখ্যা বাড়ানো হচ্ছে, আর পশ্চিমবঙ্গে ঠিক তার উল্টো চিত্র। পরিকাঠামোর অভাবের জন্য স্নাতকোত্তরে সিট কমে যাচ্ছে, আর বিভিন্ন মেডিক্যাল কলেজ বেহাল, জানাচ্ছে NMC।'' চিকিৎসক তথা তৃণমূলের মুখপাত্র কৌশিক বিশ্বাস বলেন, "বিজেপি আগে নিজের ঘর সামলাক, NMC দুর্নীতি করছে, লোক নেই, বিমাতৃসুলভ আচরণ করছে, ইনসপেক্টর ঘুষ নিতে গিয়ে CBI-এর কাছে খরা পড়ছে।''

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget