এক্সপ্লোর

Weather Update : নতুন করে ঘূর্ণাবর্ত, লক্ষ্মীপুজোর আগেই তার প্রভাব বাংলায়? আবহাওয়া দফতর দিল বড় খবর

West Bengal Weather Update : রবিবার দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।                      

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা:  সারা ভারত থেকেই শুরু হয়েছে বর্ষা বিদায় পর্ব। ধাপে ধাপে একের জায়গা থেকে বিদায় নিচ্ছে বর্ষা। এরই মধ্যে বঙ্গ থেকেও এ বছরের মতো বর্ষা বিদায়ের পূর্বাভাস। জানা যাচ্ছে, এখন দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা বা বর্ষা বিদায় রেখা ধারভাঙা, হাজারিবাগ, নরসিংহ পুর ও নবসারির উপর দিয়ে বিস্তৃত রয়েছে।  আগামী দু-তিন দিনে বিহার, ঝাড়খণ্ড, গুজরাত ও মধ্যপ্রদেশের বাকি অংশ থেকে বর্ষা টলে যাবে। এছাড়া ছত্তীসগড় ও মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা চলে যাবে।  ওড়িশা, পশ্চিমবঙ্গ ও সিকিম থেকেও আগামী দুই দিনের মধ্যে বর্ষা বিদায় পর্ব শুরু হতে পারে। বলে অনুমান আবহবিদদের। ফলে পুজোর পরই আবহাওয়া বদলের বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে।  

আবহাওয়ার পরিবর্তন

পুজোর পরই আবহাওয়ার বড় বদলে ইঙ্গিত রয়েছে। ১৩ই অক্টোবর, অর্থাৎ রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে দক্ষিণবঙ্গর জেলাগুলিতে। দক্ষিণবঙ্গ জুড়ে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে এরই মধ্যে কলকাতার জন্য রয়েছে আবহাওয়া দফতরের বিশেষ বার্তা। দশমীর পর প্রতি বছরই সরকারের উদ্যোগে বিসর্জনের কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়। কার্নিভালের দিন মঙ্গলবার থেকে ফের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতায় । এদিন মহানগর কলকাতা ,হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে যদিও শুষ্ক আবহাওয়া থাকবে।  

নতুন করে ঘূর্ণাবর্ত

অন্যদিকে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হয় সেদিকেই নজর আবহবিদদের। তবে এর অভিমুখ নিম্নচাপ রূপে চেন্নাই উপকূলের দিকে হতে পারে বলে অনুমান। পূর্ব অসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এছাড়া লাক্ষাদ্বীপের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ রূপে পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করছে। যার প্রভাব পড়বে গোয়া কর্নাটক উপকূলে।  

রবিবার দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।                      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন : অনশনরত স্নিগ্ধা হাজরার বাড়িতে মাঝ রাতে পুলিশ ! অনশন তুনতে চাপ? কী জানালেন দেবাশিস?

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget