এক্সপ্লোর

Lakshmi Pujo: লক্ষ্মী আরাধনায় পকেটে টান আমজনতার! কত দামে বিকোচ্ছে ফল-সবজি-সামগ্রী?

Laxmi Pujo Market: লক্ষ্মী পুজোর আগে বাংলার বাজারে বাজারে যেন আগুন লেগে গিয়েছে

কলকাতা: কোজাগরী লক্ষ্মী পুজোর (Lakshmi Pujo) আয়োজনে এখন ব্যস্ত বাঙালি। অথচ বাজারে (Market) পা রাখতেই কার্যত মুহূর্তের মধ্যে উবে যাচ্ছে টাকা পয়সা! লক্ষ্মী পুজোর আগে বাংলার বাজারে বাজারে যেন আগুন লেগে গিয়েছে। বিশেষ করে ফল (Fruits), ফুল (Flower) ও সবজির (Vegetables) ক্ষেত্রে। তার জেরে দেখা যাচ্ছে অনেকেই নমো নমো করে ফল‑সবজি কিনে বাড়ির পথে হাঁটা দিচ্ছেন।                                                                  

পাশাপাশি চোখে পড়ছে দশকর্মা সহ পুজের আনুষঙ্গিক সমস্ত উপাচারের দামও বেশ চড়া। ধনলক্ষ্মীর আবাহন আয়োজনে বাজারে ঢুকে পকেটে টান অনুভব করতে হচ্ছে মধ্যবিত্তকে। সেখানে এখন রীতিমত ছ্যাঁকা খেতে হচ্ছে আম বাঙালিকে।

গত কয়েক দিনের তুলনায় অনেকটাই বেড়েছে ফলের দাম। এক একটি ছোট নারকেল বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। বড় নারকেলের দাম ৫০-৬০ টাকা। আপেল কেজি প্রতি বিকোচ্ছে ২০০-২৫০ টাকায় । ন্যাসপাতি ১৮০-২০০ টাকা কেজি । যে শশা ৩০ টাকা কেজি বিক্রি হয়েছে আজ তার দাম ৫০-৬০ টাকা কেজি। চার থেকে পাঁচটি নারকেল, তিল আর মুড়ির মোয়ার প্যাকেট ২০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

আঙুরের দাম প্রতি কেজিতে ২২০ টাকা। একই সঙ্গে গাঁদার মালা ৩০-৪০টাকা। পদ্ম প্রতি পিস ৪০ টাকা। রজনী মালা প্রতি পিস ৫০টাকা থেকে ১৫০টাকা। 

অন্যদিকে, সবজির দামও লাফিয়ে বেড়েছে। ফুলকপি ৫০–৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুন ৭০ টাকা, কুমড়ো ৩৫ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, টম্যাটো ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এমনকী ধানের শিষ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

চড়া দাম মাছ-মাংসেরও। ১ কিলো ইলিশ ১২০০ থেকে ১৬০০ টাকায় বিকোচ্ছে। রুই মাছ ১২০ থেকে ১৬০ টাকা কিলো, কাটা রুই মাছ ১৬০-১৮০ টাকা কিলো, কাতলা মাছ ২২০-২৫০ টাকা কিলো, পাবদা মাছ ৩০০-৪০০ টাকা কিলো, পারশে মাছ ৩০০-৩৫০ টাকা কিলো। 

আরও পড়ুন, 'এসো মা লক্ষ্মী', আজ বাংলার ঘরে ঘরে ধন-সম্পদের দেবীর আরাধনা

বাজারগুলিতে দুর্গা পুজোর সময় থেকেই ফুল, ফল, আনাজের দাম একটু চড়া ছিল। লক্ষ্মীপুজোর জন্য চাহিদা বৃদ্ধি পেতেই চড়চড়িয়ে বেড়েছে দাম। চাহিদার তুলনায় জোগান অনেকটাই কম রয়েছে। ফলে আনাজের দাম কিছুটা বেশি রয়েছে এমনটাই মত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget