এক্সপ্লোর

RG Kar Hospital Doctor Death Case: সিভিক ভলান্টিয়ারদের ওপর নজরদারির নির্দেশ লালবাজারের

Lalbazar On Civic Volunteer: আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার জেরে সিভিক ঙলান্টিয়ারদের ওপর নজরদারির দায়িত্ব দেওয়া হল এবার কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পিনাকি প্রামানিককে।

কলকাতা: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) সঞ্জয় রায়। তারপর থেকে সিভিক ভলান্টিয়ার নিয়োগের মাপকাঠি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিভিন্ন মহল থেকে কটাক্ষ করে বলা হচ্ছে এভাবে রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে কারা? 

আরও পড়ুন: Nandigram News: নন্দীগ্রামে তৃণমূল সমর্থক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় ধৃত বিজেপির বুথ সভাপতি

এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শনিবার সন্ধ্যায় লালবাজারর তরফে সিভিক ভলান্টিয়ারদের ওপর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হল (Lalbazar On Civic Volunteer)। এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পিনাকি প্রামানিককে। তিনি কে কী করছে তার ওপর নজর রাখবেন বলে জানা গেছে। এর ফলে প্রশাসনের মান যাতে রক্ষা পায় সেই উদ্য়োগ নেওয়া হয়েছে। যদি তাতে কতটা কাজ হবে তা নিয়ে প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। কারণ এর আগেও নানা সময়ে সিভিক ভলান্টিয়ারদের ওপরে নজরদারি চালানোর নির্দেশ ছিল।

আরও পড়ুন: Suvendu On RG Kar Attack: অদক্ষ পুলিশ কর্মীদের নিরাপত্তার দায়িত্বে কেন রাখা হয়েছিল? RG করে হামলা নিয়ে প্রশ্ন শুভেন্দুর

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও কলকাতা শহরে সিভিক ভলান্টিয়ারদের কু-কীর্তির নানা অভিযোগ উঠেছে। ২০২১ সালের নভেম্বর মাসে এক্সাইড মোড়ে রাতের বেলায় ছিনতাইয়ের অভিযোগে ধরা পড়া এক যুবককে বেধড়ক মারধরের পাশাপাশি তাকে রাস্তায় ফেলে বুকের ওপর পা দিয়ে ছবি তোলার ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল শোরগাল শুরু হয়েছিল। যার জেরে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার সৌমেন মিত্র কড়া নির্দেশ দিয়েছিলেন। কোনও পুলিশ আধিকারিক ছাড়া সিভিক ভলান্টিয়ারদের কোথাও তল্লাশি বা নিরাপত্তার দায়িত্বে রাখা যাবে না বলে জানিয়ে ছিলেন। দরকারে প্রত্যেক থানার বড়বাবুকে বিষয়টি দেখতে হবে বলে বার্তা দিয়েছিলেন। তারপরও অবশ্য সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ ওঠা আটকানো যায়নি। আরজি করের ঘটনা তা প্রমাণ করে দিয়েছে। এখন দেখার লালবাজারের নতুন নির্দেশ কতটা কার্যকরী হয়? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ডের জের! সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget