এক্সপ্লোর

Nandigram News: নন্দীগ্রামে তৃণমূল সমর্থক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় ধৃত বিজেপির বুথ সভাপতি

Housewife Physical Harassment In Nandigram: পারিবারিক বিবাদের জেরে তৃণমূল কংগ্রেসের সমর্থক একজন গৃহবধূকে মারধর ও নির্যাতনের অভিযোগে নন্দীগ্রামে গ্রেফতার হল বিজেপির বুথ সভাপতি।

নন্দীগ্রাম: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসক খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। এর মাঝেই তৃণমূল কংগ্রেসের (TMC) সমর্থক একজন গৃহবধূকে মারধর ও বিবস্ত্র করে নির্যাতন করার অভিযোগে গ্রেফতার হল বিজেপির (BJP) বুথ সভাপতি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram)। রবিবার এই ঘটনার প্রতিবাদ জানাতে নন্দীগ্রাম যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।

আরও পড়ুন: Suvendu On RG Kar Attack: অদক্ষ পুলিশ কর্মীদের নিরাপত্তার দায়িত্বে কেন রাখা হয়েছিল? RG করে হামলা নিয়ে প্রশ্ন শুভেন্দুর

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ অগাস্ট পারিবারিক বিবাদের জেরে প্রতিবেশী তৃণমূল কংগ্রেসের সমর্থকের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে মারধর করার অভিযোগ ওঠে নন্দীগ্রামের গোকুলনগরের বাসিন্দ বিজেপির স্থানীয় বুথ সভাপতি শম্ভু দাস ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এই ঘটনার পরে নন্দীগ্রাম থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা। গতকাল তা প্রত্যাহারের জন্য ফের তাঁর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ ওঠে গতদিনের হামলাকারীদের বিরুদ্ধে। তাদের কথা শুনে ওই মহিলা অভিযোগ প্রত্যাহার করতে রাজি হননি। এর জেরে তাঁকে বিবস্ত্র করে ৩০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ। সেই সঙ্গে তাঁকে বেধড়ক মারধর করার পাশাপাশি মুখে প্রস্রাব করার হুমকি দেওয়া হল বলেও অভিযোগ।

আরও পড়ুন: Shantanu Sen: পুরসভা থেকে সরানো হল শান্তনু সেনের নেমপ্লেট! RG Kar নিয়ে মুখ খোলার জের?

এই ঘটনার পর ফের আক্রান্ত মহিলা অভিযোগ জানাতেই শনিবার বিজেপির স্থানীয় বুথ সভাপতি শম্ভু দাসকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানার পুলিশ। তবে বাকি অভিযুক্তরা এখনও ধরা পড়েনি বলেই খবর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পারিবারিক বিবাদের জেরে হওয়া গণ্ডগোলকে রাজনৈতিক রং দিয়ে বিষয়টি নিয়ে জলঘোলা করতে চাইছে ঘাসফুল শিবির।  আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা থেকে মুখ ঘোরানোর জন্যই এই অপচেষ্টা তাদের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Medical Student Death Case: RG কর কাণ্ডের জের, নাইট ডিউটিতে মহিলাদের নিরাপত্তায় জোর, 'রাতের সাথী' প্রকল্প আনল রাজ্য

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget