এক্সপ্লোর

RG Kar News: আরজি কর কাণ্ডের জের! সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন

Sandip Ghosh Update: আরজি কর কাণ্ডের জের। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিবিআই বারবার তলব করেছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ।

কলকাতা: আরজি কর-কাণ্ডে (RG Kar News) তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই চলে গিয়েছে সিবিআই-এর (CBI) হাতে। ঘটনায় জড়িত থাকার অভিযোগ বারবার তলব করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল WBOA।

সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করেছে WBOA

সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল WBOA। রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার করতে পারবেন না সন্দীপ ঘোষ, সাফ জানিয়ে দেওয়া হল। আর জি কর কাণ্ডে আপনার অবস্থান কী? চিঠি পাঠিয়ে ৩০ দিনের মধ্যে জানতে চাইল WBOA।

অন্যদিকে আরজি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা জারি। আরজি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞা জারি করা হল। 'আর জি কর সংলগ্ন এলাকায় ৫জনের বেশি জমায়েত নয়। বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড়, আর জি কর মেডিক্যাল সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল নিষিদ্ধ। জমায়েতের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ। আজ থেকে ২৪ অগাস্ট, ৭দিনের জন্য বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হল।

আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষকে ফের সিবিআই তলব করল। ২ দিনে প্রায় ২৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার ফের তলব করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সন্দীপ ঘোষকে ফের তলব করা হয়েছে, খবর সিবিআই সূত্রে। শুক্রবার আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়, শনিবারও আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: RG Kar News: ১৩ ঘণ্টা পার, ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে, কী কী প্রশ্নে বিদ্ধ RG Kar-এর প্রাক্তন অধ্যক্ষ?

আরজি কর কাণ্ডে জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল। এদিন নাট্যব্যক্তিত্বদের মিছিল করে পৌঁছতে দেখা যায় আরজি কর হাসপাতালের সামনে। অন্যদিকে আরজি কর কাণ্ডে বিচার চেয়ে সিঁথি মোড় থেকে মিছিল হয়। আরজি কর কাণ্ডে বিচার চেয়ে মধ্যরাতে ফের প্রতিবাদ। হাওড়ার মন্দিরতলায় জমায়েত। প্রত্যেকের মুখে একটাই কথা, 'বিচার চাই'।                                 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget