এক্সপ্লোর

Howrah News: বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার !

Marijuana In BJP House: হাওড়ার সাঁকরাইলের কান্দুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য রূপা রায়ের বাড়িতে পুলিশি হানায় বেরিয়ে পড়ল..

হাওড়া: বিজেপির পঞ্চায়েত সদস্যের (BJP Panchayat member) বাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার!  হাওড়ার সাঁকরাইলের কান্দুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য রূপা রায়ের বাড়িতে হানা পুলিশের। উদ্ধার ২৬ কেজি গাঁজা, দাবি পুলিশের। বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে আটক করেছে পুলিশ (Police)।

যদিও এর আগে একাধিকবার মাদক উদ্ধারের ঘটনা ঘটছে। বাইশ সালে, শিলিগুড়িতে  মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সেবার নকশালবাড়ির বিজেপি নেতা। যদিও সেবার উদ্ধার হয়েছিল ২৫টি নিষিদ্ধ কাফ সিরাপ।বাংলা-বিহার সীমানার চক্করমাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন ওই ব্যক্তি। ধৃতের নাম সুমন বর্মন। তিনি শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে বিজেপির প্রার্থী ছিলেন। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপির দাবি ছিল, এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। 

গত বছর চারচাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলায়। এগরা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের এই ঘটনা প্রকাশ্যে আসে। সাদা রঙের একটি গাড়ি থেকে প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছিল এগরা থানার পুলিশ।সন্ধ্যা বেলা আচমকাই পুলিশ হানা দিয়ে ওই গাড়িটিকে আটক করে। তল্লাশি চালিয়ে দেখতে পায়, গাড়িটিতে ৫০ কেজির বেশি গাঁজা রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটি কলকাতা সংলগ্ন এলাকার গাড়ি। সুজয় দাস নামে এক ব্যক্তি কলকাতা থেকে গাড়িটি কিনে ৭ নং ওয়ার্ডে একটি রাস্তার পাশে কয়েকদিন ধরে ফেলে রেখেছিল। তিন দিন ধরে গাড়িটি কেন একই জায়গায় পড়ে রয়েছে তা নিয়ে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর খবর দেওয়া হলে এগরা থানার পুলিশ এসে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে, কীভাবে ৩ দিন গাঁজা ভর্তি গাড়িটি রাস্তার পাশে পড়ে ছিল তা প্রশ্ন উঠেছিল। 

আরও পড়ুন, 'উত্তরপ্রদেশেও পিসি-ভাইপো চলেনি, বাংলাতেও..', I.N.D.I.A বৈঠকের দিনে খোঁচা অনুরাগের

প্রসঙ্গত,গত বছর অগাস্ট মাসে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকা-সহ তিন জনকে গ্রেফতার করেছিল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুই জন মহিলা। উদ্ধার করা হয় প্রায় ৪১ কেজি গাঁজা ও নগদ ১ লক্ষ ৬০ হাজার ৪৪০ টাকা। বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকার ঘটনা। গত মে মাসে ভিন রাজ্য থেকে গাঁজা আমদানি করা হচ্ছিল বস্তা বস্তা (Marijuana Smuggling)। পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিতে ব্যবস্থাপনাও ছিল অভিনব। কিন্তু শেষ পর্যন্ত গা বাঁচানো যায়নি না। বরং বস্তা বস্তা গাঁজা সমেত ধরা পড়ে ছ'জন। ওড়িশা থেকে ওই বস্তা বস্তা গাঁজা আনা হচ্ছিল। স্পেশ্যাল টাস্ক ফোর্সের (STF) আধিকারিকদের হাতে গ্রেফতার হয় ওই ছ'জন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের শ্যামপুরের কাছে একটি ট্রাক থেকে নয় নয় করে মোট ২২ বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছিল।  সব মিলিয়ে ওজন হবে প্রায় ৩৫০ কেজি। এই বিপুল পরিমাণ গাঁজার দাম আন্তর্জাতিক বাজারে কয়েক লক্ষ টাকা। ট্রাকের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হচ্ছিল। 

 

 

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget