এক্সপ্লোর

Fake Notes Recovered: লক্ষ লক্ষ টাকার জালনোট উদ্ধার, উৎস কি বাংলাদেশ?

North 24 Parganas: ব্যাগ ভর্তি ৫০০ টাকা ও ২ হাজার টাকার জাল নোট। বাংলাদেশ সীমান্ত দিয়ে জাল নোটের কারবার বলে সন্দেহ শুল্ক দফতরের আধিকারিকদের।


আবির দত্ত, কলকাতা: এবার জাল নোটের (Fake Note) পাহাড়ের হদিশ! ২৪ লক্ষ টাকারও বেশি জাল নোট উদ্ধার হয়েছে। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বিরাটিতে (Birati) NH34-এর উপর থেকে ২৪ লক্ষ ২১ হাজার টাকার জাল নোটের হদিশ। এক ব্যক্তিকে ধরা হয়েছে। বিরাটিতে শুল্ক দফতরের অভিযানে এভাবে লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। ব্যাগ ভর্তি ৫০০ টাকা ও ২ হাজার টাকার জাল নোট। বাংলাদেশ সীমান্ত দিয়ে জাল নোটের কারবার বলে সন্দেহ শুল্ক দফতরের আধিকারিকদের।

এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বাংলাদেশে কি এই টাকা বানানো হচ্ছে? ওই ব্যক্তি একাই রয়েছেন, না কি আরও কেউ রয়েছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই টাকা? এই প্রশ্নেরই খোঁজে তদন্তকারীরা। 

মালদাতেও বিপুল টাকা উদ্ধার:
একদিকে বিরাটিতে যখন জালনোট মিলেছে। সেদিনই মালদায় বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ টাকার। সীমান্তবর্তী জেলার কালিয়াচকে লক্ষ লক্ষ টাকার হদিশ মিলল। এক ব্যবসায়ীর বাড়ি থেকে বহু পরিমাণ নগদ উদ্ধার (Money Recovery) হয়েছে। যার মোট মূল্য ৩৩ লক্ষ টাকা। পুলিশি অভিযানে এই টাকা উদ্ধার হয়।  মালদায় ফের উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। যা যা টাকা উদ্ধার হয়েছে সবই ১০০ টাকার এবং ৫০০ টাকার  নোটের বান্ডিল। কোথা থেকে এল এত টাকা? নেপথ্যে কী? পঞ্চায়েত ভোটের মুখে, কেন এত টাকা মজুত করে রাখা হল? এমনই প্রশ্ন এখন মাথাচাড়া দিচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার, মালদার কালিয়াচকের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা । পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৩৩ লক্ষ। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া এই টাকার সঙ্গে মাদক কারবারের যোগ রয়েছে। মাদক বিক্রি করে এই টাকা জমা করা হয়েছিল। এই টাকা দিয়ে ফের মাদক কেনা হত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি, এই মাদক কোথায় বিক্রি করা হয়েছে? এর পেছনে আর কারা জড়িত রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যবসায়ী জসিমুদ্দিন আহমেদ ও তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে। কালিয়াচকে টাকা উদ্ধারের ঘটনায় রাজু ওরফে ইব্রাহিম নামে এক যুবককে খুঁজছে কালিয়াচক থানার পুলিশ। এর আগেও রাজুর নামে মাদক মামলায় ওয়ারেন্ট ছিল। জসীমউদ্দীন আহমেদের নিকট আত্মীয় এই রাজু। কালিয়াচক থানার শ্রীরামপুর এলাকার বাসিন্দা রাজু। কালিয়াচকে টাকা উদ্ধারের ঘটনায় ধৃত দুই জনের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ মালদা জেলা আদালতের।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে মিছিল, সায়নীকে টেনে আক্রমণ বিজেপির

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget