এক্সপ্লোর

Lata Mangeshkar: লতার মৃতুতে অশৌচ পালন হাওড়ায়! নিয়ম মেনেই শ্রাদ্ধ-নিয়মভঙ্গ করলেন এই ব্যক্তি

Lata Mageshkar Death Rituals: ছোটবেলা থেকেই তার দোকানে বাজত লতা মঙ্গেশকরের গান। কয়েক বছর আগে মাতৃবিয়োগ হয় অমরবাবুর। ভক্তিতে শ্রদ্ধায় লতা মঙ্গেশকারকে মায়ের আসনে বসান তিনি। 

সুনীত হালদার, জগৎবল্লভপুর: নশ্বর সুর স্তব্ধ করে সুরলোকে গিয়েছেন সুর সম্রাজ্ঞী। তিনি কারওর কাছে 'নাইটঅ্যাঙ্গেল', কেউ তাঁকে মানেন 'সরস্বতী' হিসেবে। সুর সাধকদের কাছে তিনি দেবীর আসনেই আসীন। সেই লতা মঙ্গেশকরের পারলৌকিক ক্রিয়া এবার সম্পন্ন হল হাওড়ার জগৎবল্লভপুরে। মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্যর পর থেকেই হিন্দু ধর্মের সব নিয়ম মেনে লতার পারলৌকিক কাজ শেষ করলেন হাওড়ার অমর বিলুই। 

শুনতে অবাক লাগলেও এ টান মনের। লতা মঙ্গেশকারকে মায়ের আসনে বসিয়েছিলেন জগৎবল্লভপুরের মাজুর বাসিন্দা অমর বিলুই (৫৫)। মাজু গ্রামে একটি ছোট টেলারিং শপের মালিক অমর বিলুই ছোটবেলা থেকেই গান শুনতে ভালোবাসতেন। বড় হয়ে দর্জির দোকান করার পরে সারাদিন দোকানে বাজাতেন লতা মঙ্গেশকরের গান। সুর সম্রাজ্ঞীর গানে গানেই দিন কাটাত এই দোকানির। মনে মনে চির শ্রদ্ধার আসনে বসিয়েছিলেন কোকিলকন্ঠীকে। সেই লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকস্তব্ধ অমরবাবুও। 

৬ ফেব্রুয়ারি জীবনযুদ্ধে হার মেনেছিলেন সঙ্গীতের সরস্বতী। দুঃসংবাদ কানে পৌঁছতেই এক লহমায় যেন থমকে গিয়েছিলেন অমর বিলুই। স্থানীয় বাসিন্দা অশোক সিংহ বলেন, অমরবাবু দোকানের মধ্যে যেখানে বসে কাজ করতেন সেখানেই নিজের মাথার ওপরে লাগিয়েছিলেন সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকারের একটি ছবি। ছোটবেলা থেকেই তার দোকানে বাজত লতা মঙ্গেশকরের গান। কয়েক বছর আগে মাতৃবিয়োগ হয় অমরবাবুর। ভক্তিতে শ্রদ্ধায় লতা মঙ্গেশকারকে মায়ের আসনে বসান তিনি। 

অন্যদিকে, অমর বিলুই জানান লতা মঙ্গেশকারের মৃত্যুর পর অশৌচ পালন করেছেন তিনি। বৃহস্পতিবার ঘাটের কাজও করেছেন নিয়ম মত। শুক্রবার বিধি মতে করেছেন শ্রাদ্ধানুষ্ঠান। এমনকি আগামীকাল করবেন নিয়মভঙ্গের অনুষ্ঠান। সেদিন অতিথি আপ্যায়নের ব্যবস্থাও করেছেন। নিজের বাড়িতেই প্যান্ডেল করেছেন। অতিথিদের  ইতিমধ্যেই আমন্ত্রম জানানো হয়েছে। অমরবাবু জানান। জন্মদাত্রী মায়ের বেলায় যেমনভাবে হিন্দু শাস্ত্র মতে পারলৌকিক কাজকর্ম  করেছিলেন, এবারেও মানস মায়ের বেলায়ও একইভাবে করছেন। এইদিন তাঁর বাড়িতে সকাল থেকেই মাইকে বাজছে লতা মঙ্গেশকরের গান।

সেরা শিরোনাম

Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
Durga Pujo Weather Updates: পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget