এক্সপ্লোর

Koustav Bagchi: রাজনীতির পাঠ বাড়িতেই, ছেড়ে কথা বলেন না কাউকেই, কৌস্তভে আরও চাঙ্গা কংগ্রেস

Koustav Bagchi Profile:অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতে জায়গা না পেয়ে সম্প্রতি উষ্মা প্রকাশ করেছিলেন কৌস্তভ বাগচী।

সমীরণ পাল ও শিবপ্রসাদ পাল, কলকাতা: তরুণ কংগ্রেসকর্মী, দুঁদে আইনজীবী এবং কট্টর তৃণমূলবিরোধী। বঙ্গ রাজনীতিতে কংগ্রেস (Congress) নেতা কৌস্তভ বাগচী (Koustav Bagchi) এভাবেই পরিচিত। ঝালদা, বগটুইয়ের মতো গুরুত্বপূর্ণ মামলায় সিবিআই তদন্তের নির্দেশের নেপথ্য়ে ছিল আইনজীবী হিসেবে তাঁর সক্রিয় ভূমিকা। শনিবার তাঁর গ্রেফতারি ঘিরে আলোড়িত হল বঙ্গ রাজনীতি।

কৌস্তভের গ্রেফতারি ঘিরে আলোড়িত হল বঙ্গ রাজনীতি

অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতে জায়গা না পেয়ে সম্প্রতি উষ্মা প্রকাশ করেছিলেন কৌস্তভ বাগচী। শুক্রবার শেষরাত থেকে তাঁর গ্রেফতারি এবং জামিনই অক্সিজেন জোগাল কংগ্রেসকে। সাগরদিঘিতে জয়ের পর আবারও চাঙ্গা হয়ে পথে নামল তারা।

কংগ্রেসের সঙ্গে কৌস্তভের যোগ আজকের নয়। বাবা বামপন্থী হলেও, কলেজ জীবন থেকেই কৌস্তভ আকৃষ্ট হন কংগ্রেসি মতাদর্শের প্রতি। তখনই কংগ্রেসের ছাত্র সংগঠন, ছাত্র পরিষদের যোগদান এবং ধীরে ধীরে সক্রিয়ভাবে তাদের কর্মকাণ্ডে জড়িয়ে পড়া।

তার পর দিন যত এগিয়েছে, ততই নিবিড় হয়েছে সেই যোগাযোগ। আর এখন তো তৃণমূল-বিরোধিতায় প্রদেশ কংগ্রেসের অন্য়তম মুখ হিসেবে উঠে এসেছেন তিনি।

আরও পড়ুন: Anubrata Mondal: হাইকোর্টে ভর্ৎসনার শিকার অনুব্রত, করা হল জরিমানাও

এমনকি, তৃণমূল বিরোধিতার এই অবস্থানে কৌস্তভ এতটাই অনড়, যে অধীর চৌধুরীর করা মেট্রো ডেয়ারি সংক্রান্ত মামলায়, রাজ্য় সরকারের হয়ে সওয়াল করতে আসা, নিজেরই দলের সাংসদ পি চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ দেখাতেও ছাড়েননি তিনি।

বিভিন্ন মামলায় কোর্টের ভিতরেও একইরকম আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে কৌস্তভকে। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুির খুন থেকে, সেই পুরসভার বোর্ড গঠন নিয়ে টানাপোড়েন, এমনকি বগটুইয়ে গ্রামবাসীদের পুড়িয়ে হত্য়ার ঘটনা, বার বার আইনজীবী হিসেবে কোর্টে সক্রিয় ভূমিকায় দেখা গেছে কৌস্তভকে। এরকম একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশও আদায় করে এনেছেন তিনি।

ছেলেকে নিয়ে গর্বের সীমা নেই কৌস্তভের বাবা কুশল বাগচীর

তাই ছেলেকে নিয়ে গর্বের সীমা নেই কৌস্তভের বাবা কুশল বাগচীর। তাঁর বক্তব্য, "বিভিন্ন মামলাও আপনারা দেখেছেন। ঝালদা বলুন, সাগরিদিঘি বলুন, বগটুই বলুন, বিভিন্ন জায়গাতেই ও কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। ফলে বাবা হিসেবে তো সবসময়ই গর্ববোধ করি। যখনই বলত, বাপি সিবিআই পেয়ে গিয়েছি, খুব গর্ব হতো।"

কৌস্তভের মা শিউলি বাগচী বলেন, "যেভাবে ওঁকে গ্রেফতার করা হয়েছে সেটা খুব খারাপ লেগেছে। ও তো জঙ্গি নয়! বলেছিল সকালে একটা ফোন করতে। তা না করে রাতে নিয়ে গেল। এমনিতে আমি খুব গর্বিত অনুভব করছি আমার ছেলের জন্য। এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ও। আজকে ক'টা লোক পারে এমন কাজ করতে! বইটা ব্যানড হলে এত কথা আমাদের দিদিভাই কি বলতে পারতেন? তবে আমি গর্বিত, ছেলে দেশের জন্য কাজ করেছে। আমি নিজেও এই দলের সঙ্গে যুক্ত। ভাল কাজ করেছে, সততার কাজ করেছে, এটাই চাই।"          

শনিবার সেই কৌস্তভকে পুলিশ গ্রেফতার করে, আদালতে তোলার পর প্রায় একশোজন আইনজীবী এককাট্টাভাবে তাঁর হয়ে দাঁড়ান এবং শেষমেশ জোরাল সওয়াল জবাবের পর কৌস্তভের জামিন মঞ্জুর করেন বিচারক। ছাড়া পেয়েই রাস্তায় মাথা কামিয়ে ফেলেন কৌস্তভ। জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য থেকে উৎখাত না হওয়া পর্যন্ত, মাথায় চুল গজাতে দেবেন না তিনি। 

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget