এক্সপ্লোর

Bhangar Clash: ভিডিও ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত, ভাঙড়কাণ্ডে গ্রেফতার আরও ৩ ISF কর্মী

হাতিশালা মোড়ে পুলিশের সামনেই ব্যাপক সংঘর্ষ, ইটবৃষ্টি, বোমাবাজি এমনকী গুলি চলার অভিযোগ ওঠে। সেইসব ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ।

কলকাতা: ভাঙড়কাণ্ডে (Bhangar Clash) আরও ৩ আইএসএফ (ISF) কর্মীকে গ্রেফতার করল লেদার কমপ্লেক্স থানার পুলিশ। গত শনিবার তৃণমূল-ISF সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। হাতিশালা মোড়ে পুলিশের সামনেই ব্যাপক সংঘর্ষ, ইটবৃষ্টি, বোমাবাজি এমনকী গুলি চলার অভিযোগ ওঠে। সেইসব ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ। গতকাল রাতে ভাঙড়ের কাশীপুর এলাকায় তল্লাশি চালিয়ে ৩ আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ।                                    

ধর্মতলায় খণ্ডযুদ্ধের ঘটনায় গ্রেফতার: গত শনিবার ভাঙড়ে অশান্তির জেরে ISF-পুলিশ খণ্ডযুদ্ধে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। আহত হন একাধিক পুলিশ কর্তা ও পুলিশ কর্মী। সেই ঘটনায়, ইতিমধ্যেই ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ধৃত ১৮ জন ISF কর্মীকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে ব্যাঙ্কশাল আদালত। আর এদিন গ্রেফতার করা হয় আরও এক ISF কর্মীকে। জানা গিয়েছে গ্রেফতার হাওড়ার আমতার ওই আইএসএফ কর্মী। 

শনিবার দলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইএসএফ। তারই আঁচ এসে পড়ে ধর্মতলায়। তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারির দাবিতে ধর্মতলায় ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির নেতৃত্বে শুরু হয় অবরোধ। পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ। ঘটনায় বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ মোট ১৯ জনকে পুলিশ গ্রেফতার করে।                                         

তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধাদান, পুলিশকে মারধর-সহ, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে লালবাজার। গতকাল ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করে,১৪ দিনের পুলিশ হেফাজতের আর্জি জানান সরকারি আইনজীবী। অন্যদিকে, যে কোনও শর্তে জামিনের আর্জি জানিয়ে, বিস্ফোরক অভিযোগ করেন ধৃতদের আইনজীবী। তাঁর দাবি, শনিবার পুলিশ ও শাসকদল একসঙ্গে ISF-এর বিরুদ্ধে নেমেছিল। বিধায়কও ছাড় পাননি। তাঁর হাত মুচকে দেওয়া হয়েছে। গাড়ি ভাঙা হয়েছে। বাইরের লোক ঢোকানো হয়েছিল। এই সবই দল ভাঙানোর চেষ্টা। যেহেতু সামনে পঞ্চায়েত ভোট, তাই এইসব করা হচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget