এক্সপ্লোর

Dona Ganguly: অসুস্থ সৌরভ-পত্নী ডোনা, ভর্তি বেসরকারি হাসপাতালে

Sourav Ganguly: নবমীর রাতেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ডোনাকে।

সৌমিত্র রায়, কলকাতা: অসুস্থ ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) স্ত্রী। সূত্রের খবর, চিকুনগুনিয়ায় (Chikungunya) আক্রান্ত ডোনা। চিকিৎসক সপ্তর্ষি বসুর অধীনে চিকিৎসা চলছে তাঁর। গতকাল রাতের থেকে এখন ডোনার পরিস্থিতি তুলনামূলক ভাল বলে জানা গিয়েছে। তবে সৌরভ-পত্নীর অসুস্থতায় বেহালার বাড়িতে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে (Kolkata News)। 

চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়

দশমীতে মন খারাপ করা খবর সৌরভের বাড়িতে। জানা গিয়েছে, নবমীর রাতে আচমকাই অসুস্থ বোধ করেন ডোনা। সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে উপসর্গ দেখে তাঁর ডেঙ্গি হয়েছে বলে প্রথমে অনুমান করেন চিকিৎসকেরা। 

সেই মতো ডেঙ্গি পরীক্ষা করানো হয় ডোনার। কিন্তু রিপোর্টে তেমন কিছু আসেনি। এর পর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। তার পর জানা যায়, আসলে চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ-পত্নী। তার পর ডেঙ্গির চিকিৎসা শুরু হয় তাঁর। বুধবার সকালে ডোনার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Road Accident: পুজোর শহরে জোড়া দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ১, আহত ৪

উডল্যান্ড হাসপাতালে চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন ডোনা। হাসপাতাল সূত্রে খবর, গায়ে জ্বর রয়েছে ডোনার। ব্যথাও অনুভব করছেন। এ ছাড়াও শরীরে  র‍্যাশ রয়েছে তাঁর। তাঁকে ওষুধ দেওয়া হয়েছে। আজই ডোনাকে দেখতে হাসপাতালে যেতে পারেন সৌরভ।

পুজো উপলক্ষে এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন সৌরভ। এ দিন সল্টলেকের করুণাময়ীতে দশেরার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। আপাতত সৌরভ সেই অনুষ্ঠানে যাওয়া বাতিল করেছেন বলে জানা যাচ্ছে। অনুষ্ঠানের আয়োজকদের তরফেও জানা গিয়েছে, সৌরভ সেখানে নাও যেতে পারেন আজ। বাডির সকলেই ডোনাকে নিয়ে চিন্তিত। সুস্থ হয়ে শীঘ্রই যাতে তিনি বাড়ি ফিরতে পারেন, সে দিকেই তাকিয়ে সকলে।

নবমীর রাতেই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ডোনাকে

এ বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসবে কলকাতায় রয়েছেন BCCI সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অষ্টমীর সকালে তাঁকে পাওয়া যায় পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্ণারের মণ্ডপে৷ সেখানে  অঞ্জলিও দেন তিনি। সৌরভের সঙ্গে ছিলেন দাদা স্নেহাশিসও। পাড়ার ক্লাবে বসে উপভোগ করেন সন্ধিপুজোও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget