এক্সপ্লোর

Purulia News: বাজ পড়ে একই দিনে ৪ মহিলার মৃত্যু পুরুলিয়ায়, প্রাণ হারাল বহু নিরীহ প্রাণী

Lightning Takes Life Of 4 Women: আলাদা এলাকায় বাজ পড়ে ৪ মহিলার মৃত্যু হল পুরুলিয়া জেলায়। বজ্রাহত হয়ে মারা যায় ১৯টি ছাগল ও বেশ কয়েকটি গবাদি পশু। গত জুলাইতে কার্যত এক ছবি দেখা গিয়েছিল গোটা রাজ্যে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: আলাদা এলাকায় বাজ পড়ে (Lightning) ৪ মহিলার মৃত্যু (death) হল পুরুলিয়া (purulia) জেলায়। বজ্রাহত হয়ে মারা যায় ১৯টি ছাগল ও বেশ কয়েকটি গবাদি পশু।

কী ঘটেছিল?
মঙ্গলবার বিকেল নাগাদ কেন্দাঁ থানার জামবাইদ গ্রামের বাসিন্দা ভারতী সহিস (৪৯) মাঠে ধানের চারা লাগাচ্ছিলেন। তাঁর সঙ্গেই কাজ করছিলেন তুষ্ট সহিস (৫৬)। হঠাৎ বজ্রপাত। জখম হন দুজনেই। তাঁদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে এলেও ভারতী সহিসের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তুষ্ট সহিস। অন্য দিকে, প্রায় একই সময়ে বরাবাজার থানার ফতেপুর গ্রামে বাজ পড়ে ১৯টি ছাগল মারা যায়। বরাবাজারেরই সিমুদরি গ্রামের মাঠে ধানের চারা রোপণ করছিলেন কিরণ মাহাতো। বাজ পড়ে মৃত্যু হয় ষাট বছরের প্রৌঢ়ার। আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আর এক জন। নাম গুজর মাহাতো  (৫৮)। বিপর্যয় এতেই থামেনি। কার্যত এক সময়ে বলরামপুর থানার সুপুডি গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রাহত হয়ে মৃত‍্যু হয় বাসকি মুর্মু নামের এক মহিলার। অন্য দিকে, মানবাজার থানার কাপরা গ্রামে অষ্টমী সরেন নামে ৩৫ বৎসরের এক গৃহবধূও মারা যান। তিনিও ঘটনার সময় মাঠে কাজ করছিলেন। ওই ঘটনায় কয়েকটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে। 

মর্মান্তিক ঘটনা আগেও...
গত ১ জুলাই রাজ্যের একাধিক জেলায় বাজ পড়ে মারা গিয়েছিলেন ৭ জন। পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর মিলিয়ে ঘটনাগুলি ঘটে। শোনা গিয়েছিল, দিঘার ক্ষণিকা ঘাটে  স্নান করতে নেমে বজ্রাঘাতে মারা যান দুই পর্যটক। দুপুরের মেঘলা আবহাওয়ার মাঝে বাজ পড়ার জেরে কার্যত ঝলসে যায় তাঁদের শরীর। পুরুলিয়ায় আবার ভিন্ন ভিন্ন থানা এলাকায় ৩ জন মহিলার মৃত্যু হয়। ১ কিশোরী-সহ ৩ জন মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের শালবনিতেও বাজ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে এক জন পঞ্চম শ্রেণির ছাত্র। 
দু-মাসও পেরোল না। কার্যত এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল ফের। এবার পুরুলিয়াতেই বাজ পড়ে মারা গেলেন ৪ জন, প্রাণ হারাল নিরীহ, অবলা প্রাণীও। শোকের আবহ জেলার নানা প্রান্তেই। পরিজন হারিয়ে কার্যত স্তব্ধ মৃতদের পরিবার।  

আরও পড়ুন:'ওটা বিজেপি করেছে', বিচারককে হুমকি চিঠির অভিযোগে পাল্টা অনুব্রতর 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget