Lionel Messi : 'ইনি কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অম্রুতা?' মেসির অনুষ্ঠান ঘিরে BJP-র আক্রমণের পাল্টা পোস্ট কুণালের
Kunal Attacks BJP ON Lionel Messi : যুবভারতীতে বিশৃঙ্খলায় VIP বিতর্ক, বিজেপির আক্রমণের পাল্টা পোস্ট করে কটাক্ষ কুণাল ঘোষের।

কলকাতা: যুবভারতীতে বিশৃঙ্খলায় VIP বিতর্ক, বিজেপির আক্রমণের পাল্টা পোস্ট করে কটাক্ষ কুণাল ঘোষের। মহারাষ্ট্রে মেসির অনুষ্ঠানে সেলফি তোলার ছবি পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন, 'সঙ্গী না আসায় পা দিয়ে মেট্রোর দরজা আটকে রাখেন তরুণী..', তারপর যা হল ! বিপত্তি এই অংশে
কুণাল ছবি পোস্ট করে লেখেন, 'ইনি কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অম্রুতা? মুম্বইয়ে সেলফি। বিজেপি কিছু বলবে? আর মেসিকে ঘিরে থাকা কেন্দ্রীয় বাহিনী, আয়োজকদের নিরাপত্তা বাহিনী কই ?' মূলত, মেসিকে দেখতে না পেয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন ভাঙচুরের ঘটনায় বিতর্ক মোড় নিয়েছে। সূত্রের খবর, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি থেকে ২ কোটি ১৫ লক্ষ টাকা। এখন প্রশ্ন উঠছে, স্টেডিয়াম মেরামতির এই বিপুল পরিমাণ খরচ বহন করবে কে? আর এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কুণাল ঘোষ।
মেসিকে না দেখতে পেয়ে ভক্তদের স্বপ্নভঙ্গ। আর তার খেসারত দিতে হল জনগণের করের টাকা খরচ করে ঢেলে সাজানো যুবভারতীকে। সূত্রের দাবি, শনিবার যুবভারতীতে ক্ষতি হয়েছে ২ কোটি টাকারও বেশি সম্পত্তির! ভাঙচুর করা হয়েছে অসংখ্য বাকেট চেয়ার। সবচেয়ে বেশি বাকেট চেয়ার ভাঙা হয়েছে লোয়ার টায়ারে। ভাঙা হয়েছে গ্যালারির লেভেল টু ও লেভেল থ্রি-র রেলিং। প্লেয়ারদের মাঠে নামার টানেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। ছিঁড়ে ফেলা হয়েছে গোলপোস্টের নেট। ক্ষতিগ্রস্ত হয়েছে টার্ফ। সূত্রের খবর, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি থেকে ২ কোটি ১৫ লক্ষ টাকা।
এর আগে ১৯৮৮ সালে এই যুবভারতী স্টেডিয়ামেই ভাঙা হয়েছিল বাকেট চেয়ার। এরপর যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বাকেট চেয়ার খুলে ফেলার সিদ্ধান্ত নেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী। আবার ২০১৭ অনুর্ধ্ব বিশ্বকাপের সময় ঢেলে সাজানো হয় সল্টলেক স্টেডিয়ামকে। তখন ফের গোটা স্টেডিয়ামে বসানো হয় বাকেট চেয়ার। আর এই চেয়ারই শনিবার ভাঙচুর করে উন্মত্ত দর্শক। প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য বলেন,
এসবের পর প্রশ্ন উঠছে, স্টেডিয়াম মেরামত করার এই বিপুল পরিমাণ খরচ কে বহন করবে? রাজ্য সরকার নাকি উদ্যোক্তারা? এরই মধ্যে আবার সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন কুণাল ঘোষ।
তিনি লিখেছেন, যুবভারতী মেরামতির টাকা সরকারি কোষাগার থেকে যাবে কেন? যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলছিল, নিজেদের ছবি তোলাচ্ছিল, সব ফুটেজ থেকে তাদের লিস্ট হোক। তারা কে, কোন অধিকারে ওখানে ছিল, প্রকাশ্যে আসুক। ওদের জন্য দর্শকরা বঞ্চিত। ওরাই দর্শকদের দেখতে দেয়নি। মূল আয়োজক এবং ওদের কাছ থেকে স্টেডিয়ামের ক্ষতিপূরণের টাকা তোলা হোক। একটা প্রভাবশালীও যেন ছাড় না পায়। সঙ্গে ভাঙচুরে যে কিছু গুন্ডা দেখা যাচ্ছে, তাদের থেকেও জরিমানা নেওয়া হোক।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda





















