এক্সপ্লোর

Local Train Service Disruption: হঠাৎই থমকে গেল ওভারলোডেড মালগাড়ি, দীর্ঘক্ষণ বিঘ্ন শিয়ালদা-বজবজ শাখায়

Overloaded Wagon : ওভারলোডিং নিয়ে বাণিজ্যিক শাখার কাছে রিপোর্ট তলব রেলের

অরিত্রিক ভট্টাচার্য ও সন্দীপ সরকার, কলকাতা : মালগাড়ি (Wagon) বিভ্রাটে চাকা থামল লোকালের (Local Train)। ওভারলোড নিয়ে চলাচলের পথে মাঝপথে থমকে যায় মালগাড়ির চাকা। আর অদ্ভূত এই পরিস্থিতির জেরে দীর্ঘক্ষণ বিঘ্ন ঘটল শিয়ালদা-বজবজ শাখার (Sealdah-Budge Budge Train Line) লোকেল ট্রেন পরিষেবায়। তীব্র যানজট তৈরি হল বজবজ রোডে।

মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ ওভারলোডিংয়ের জন্য সন্তোষপুর-আক্রা স্টেশনের মাঝামাঝি জায়গায় আটকে যায় কয়লাবোঝাই মালগাড়ি। হাইট বারে ওভারলোডেড একটি বগি ধাক্কা লেগে আটকে যাওয়ায় থমকে যায় ট্রেনটি। দীর্ঘক্ষণ ধরে মালগাড়ি নড়াচড়া না করার জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে লোকাল পরিষেবাই। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে চেষ্টার পর বাড়তি ওজন সরিয়ে মালগাড়িটিকে সরানোর পর স্বাভাবিক হয় লোকাল ট্রেন পরিষেবা। গোটা ঘটনা নিয়ে বেশ বিরক্ত রেলকর্তারাও। জানা যাচ্ছে, ওভারলোডিং নিয়ে বাণিজ্যিক শাখার কাছে রিপোর্ট তলব করেছে রেল। কেন মালগাড়িতে ওভারলোডিং তাও জানতে চাওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

দীর্ঘ প্রায় ঘণ্টা চারেক মতো সময় লোকালের চাকা থমকে থাকায় প্রবল সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। শহরতলিতে বাড়ি ফেরার মুখে ট্রেন পরিষেবা বন্ধ পেয়ে অনেকেই সড়কপথে বাড়ির পথ ধরার চেষ্টা করেন। কিন্তু তাতে সমস্যা আরও বাড়ে। একদিকে দীর্ঘক্ষণ লোকাল ট্রেন বন্ধ অপরদিকে, রাস্তায় বাড়তি ভিড়, দুইয়ে মিলে বজবজ রোডে তৈরি হয় ব্যাপক যানজট। এভাবে ওভারলোডিংয়ের জেরে মালগাড়ির চাকা থমকে যাওয়ায় অবাক সকলেই। 

সোমবারই বড়সড় ট্রেন দুর্ঘটনা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শিয়ালদা-ক্যানিং শাখার বিদ্যাধরপুর স্টেশনের কাছে রেললাইনে ফাটল দেখা যায়। কিন্তু এক কলেজ পড়ুয়ার তৎরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মেলে। একঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। মেরামতির পর, স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা। 

আরও পড়ুন- লাইনে ফাটল, কলেজ পড়ুয়ার উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনা থেকে বাঁচল ট্রেন

 

 

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget