এক্সপ্লোর

Locket Vs Rachana : হুগলিতে দুই অভিনেত্রীর টরেটক্কা, একে অপরকে কত নম্বর দিচ্ছেন লকেট, রচনা ?

Locket Chatterjee Vs Rachana Banerjee : ইদানীং কালে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মানেই কুকথার তোড়। তবে রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু লকেটের সম্পর্কে ব্যক্তিগত স্তরে একটিও খারাপ কথা বললেন না। লকেটও নয়।

অনির্বাণ বিশ্বাস ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় ( Rachana Banerjee ) , লকেট চট্টোপাধ্যায় ( Locket Chatterjee ) । এক সঙ্গে কাজ করার স্মৃতি দুজনেরই মনে। এবার কি রাজনীতির ময়দানের লড়াই সেই পুরনো মাধুর্য নষ্ট করবে ? দু'জনই অভিনেত্রী। লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন-এর জগতে সহকর্মী । কিন্তু রাজনীতি তাঁদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। হুগলি লোকসভা (Hooghly Loksabha Elections )  আসনে বিজেপি প্রার্থী করেছে লকেট চট্টোপাধ্যায়কে। আর তাঁর বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল। সহকর্মী হিসেবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু রাজনীতির ময়দানে একে অপরকে কত নম্বর দিচ্ছেন রচনা ও লকেট ? 

লকেট চট্টোপাধ্যায় বললেন, ' এই লড়াইটা হচ্ছে মোদিজির দুর্নীতির বিরুদ্ধে লড়াই। মোদি ভার্সেস মমতার লড়াই। এখানে কোনও অভিনেত্রী দিয়ে জাগজমক দিয়ে, দিদি নাম্বার ওয়ান দিয়ে যদি দুর্নীতিগুলোকে ধামাচাপা দিতে চায়, হুগলির মানুষ এতটা বোকা নয়।' 

ইদানীং কালে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মানেই কুকথার তোড়। তবে রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু লকেটের সম্পর্কে ব্যক্তিগত স্তরে একটিও খারাপ কথা বললেন না। লকেটও না। বরং রাজনীতিতে নতুন  'দিদি নাম্বার ওয়ান' জানালেন, লকেট নিশ্চয়ই রাজনীতির ময়দানে অভিজ্ঞতায় এগিয়ে, ভাল কথাও বলেন, ভাষণ দেন। সেই সঙ্গে বললেন, 'বিশ্বাস করুন, আমি কোনওরকম, আমার কাছে খাতা বই, কী ভাষণ দেব! সবাই বোধ হয় লিখে নিয়ে যায় কতকিছু করবে। আমি এমন একজন মানুষ, আমি যখন রাজনীতিতে এসেছি মন থেকে কথা বলব। আমি আমার মনের ভিতরে যাবতীয় যা যা আছে, সেটাই আমি কথা বলব হয়তো মাইক নিয়ে লোকের সামনে।' 

অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় বললেন, ' আজ ১০ বছর হল চলে এসেছি, রাজনৈতিক ক্ষেত্রে চলে এসেছি সবকিছু ত্যাগ করে, মানুষের কাজে চলে এসেছি। উনি তো এখনও পর্যন্ত সিরিয়ালে আছেন। টিভিতে রয়েছেন। টিভির মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছেন। সুতরাং আমাদের দু'জনের ক্ষেত্র আলাদা হোক না কেন, কিন্তু আমরা নিশ্চয়ই বন্ধু থাকব। আন্তরিকতা তো সবসময়... আগে তো মানুষ, তারপরে তো রাজনীতি।'  

একজন পাঁচ বছরের সাংসদ! আরেকজন সদ্য রাজনীতিতে এসেছেন! এই দুই তারকার লড়াইয়ে কে জেতে, তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফলের জন্য। তবে সবকিছুর মধ্যে ইতিবাচক দিক এটুকুই, এখনও পর্যন্ত রাজনীতির লড়াই দুই নেত্রীর ব্যক্তিগত সম্পর্ককে তিক্ততার স্রোতে ভাসাতে পারেনি।     

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget