এক্সপ্লোর

Suvendu Adhikari:'বাংলার ভোটে পুলিশ প্রধান প্রতিপক্ষ',পুলিশের পদস্থ কর্তাদের নিয়ন্ত্রণ করতে আর্জি শুভেন্দুর

Suvendu Adhikari on Election: বিজেপি নেতা বলেন, 'ভোট পরবর্তী হিংসায় ৬১টি এফআইআর সিবিআই করেছে। ১৫টি রাজ্যে ভোট হয়েছে, বাংলার মতো কোথাও হিংসা হয়নি।'

কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Election) আগে একাধিক ইস্যুতে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় বাহিনী থেকে কেন্দ্রীয় এজেন্সি কিংবা রাজ্য পুলিশ, এই ইস্যু নিয়ে জোর তরজায় তৃণমূল (TMC)-বিজেপি (BJP)। এদিন পুলিশের (Police) পদস্থ কর্তাদের নিয়ন্ত্রণ করতে আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 
 
বিজেপি নেতা বলেন, 'ভোট পরবর্তী হিংসায় ৬১টি এফআইআর সিবিআই করেছে। ১৫টি রাজ্যে ভোট হয়েছে, বাংলার মতো কোথাও হিংসা হয়নি। পঞ্চায়েত ভোটে আদালতের নির্দেশে ৮২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে, ৫৫ জন খুন হয়েছে। বহু পঞ্চায়েতে ভোটই দিতে পারেননি ভোটাররা। তৃণমূল দুর্নীতি ছাড়া কিছু করেনি। অবাধ শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করুন। বাংলার ভোটে পুলিশ প্রধান প্রতিপক্ষ', নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাত করে দাবি শুভেন্দু অধিকারীর। 

শুভেন্দুর কথায়, 'এর আগে সন্দেশখালিতে ইডি আক্রান্ত হয়েছে, আদালত হস্তক্ষেপ করেছে। এনআইএ-র উপর হামলা হয়েছে, নির্বাচন কমিশন পদক্ষেপ করুক', ভোট শেষের পরের ৩ মাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি। ১৩ হাজার বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে রাজ্য পুলিশ',  পুলিশ সংযত না হলে প্রয়োজনীয় পদক্ষেপ করব, হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।  

আরও পড়ুন, ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ২ দিন পরেও গ্রেফতার শূন্য, সরানো হল তদন্তকারী অফিসারকে

লোকসভা ভোটের একমাস আগে থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। তবে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে, রাজ্যের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিরোধীদের এরকমই নানা অভিযোগ ছিল কমিশনের কাছে। সেই ভিত্তিতে কড়া পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন। 

এদিকে আজ বাঁকুড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রধানমন্ত্রী বললেন, ৪ জুনের পর সবাইকে জেলে ভরবেন। একথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? এখনই তো গোটা দেশকে এজেন্সি দিয়ে জেল বানিয়ে রেখেছেন। আমরা আপনার হুমকিকে ভয় পাই না। প্রধানমন্ত্রী আপনার কাছ থেকে মানুষ ভদ্র ভাষা প্রত্যাশা করে। কিন্তু আমাদের ভয় দেখাবেন না, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার', আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের।                                         

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget