এক্সপ্লোর

Howrah News: ভোটের আগে অসামাজিক কাজের প্রতিবাদের জের, প্রকাশ্যে TMC-র গোষ্ঠীদ্বন্দ্ব হাওড়ায়

Howrah TMC Inner Clash: লোকসভা ভোটের আগে হাওড়া স্টেশন এলাকায় অসামাজিক ও বেআইনি কাজের প্রতিবাদের জের, প্রাক্তন পুরমাতা ও তার স্বামীকে বেধড়ক মার...

সুনীত হালদার, হাওড়া: লোকসভা ভোটের আগে (Lok Sabha Election 2024), হাওড়া স্টেশন এলাকায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash)। প্রাক্তন পুরমাতা ও তার স্বামীকে মারধরের অভিযোগ বিধায়ক এবং আইএনটিটিইউসি সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ (Golabari Police Station)।

অসামাজিক কাজের প্রতিবাদে প্রাক্তন পুরমাতা ও তার স্বামীকে বেধড়ক মার

আজ দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত হাওড়া পাইকারি মাছ বাজার এলাকায়। হাওড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা লক্ষ্মী সাহানি অভিযোগ করেন যে, হাওড়া স্টেশন এলাকায় অসামাজিক ও বেআইনি কাজ চলছে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর মদতে। এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা হয়। তাকে ও তাঁর স্বামী সন্তোষ সাহানিকেও মারধর করা হয়। ৫০ থেকে ৬০ জন মহিলা এবং পুরুষ তাঁদের পার্টি অফিসের সামনে হামলা চালায় বলে অভিযোগ। যাদের পাঠায় উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরী এবং আইএনটিটিইউসির হাওড়া সদরের সভাপতি অরবিন্দ দাস বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

'দল তদন্ত করলে ওরা বহিষ্কৃত হবেন..'

খবর পেয়ে ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ। থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে প্রাক্তন পুরমাতা জানিয়েছেন।অন্যদিকে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন বিধায়ক গৌতম চৌধুরী। ফোনে তিনি বলেন, এইসব অভিযোগ ভিত্তিহীন।বর্তমানে বিভিন্ন দল বিরোধী কাজের জন্য উত্তর হাওড়ার কোনও দলীয় কার্যক্রমে প্রাক্তন পুরমাতা ও তার স্বামীকে ডাকা হয় না। দল তদন্ত করলে ওরা বহিষ্কৃত হবেন। হাওড়া সদরের আই এন টি টি ইউ সি সভাপতি অরবিন্দ দাস বলেন,' ব্যক্তিগত ঝামেলা থেকে মারামারির ঘটনা ঘটেছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।'

আরও পড়ুন, BJP-র দ্বিতীয় দফার তালিকাও প্রকাশ্যে, নাম নেই বাংলার, কোন পথে অর্জুন ?

'নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে মারামারি, এটাই তৃণমূলের আসল চরিত্র'

তবে ওই প্রাক্তন কাউন্সিলর এবং তার স্বামী বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। তারা উদ্ধত আচরণ করেন। আর গত ১০ বছর ধরে তিনি কেন চুপ ছিলেন ? এই প্রশ্ন তোলেন তিনি। এদিকে এই নিয়ে তীব্র কটাক্ষ করেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই। তিনি বলেন,' তোলাবাজি নিয়ে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে মারামারি। এটাই তৃণমূলের আসল চরিত্র।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget