এক্সপ্লোর

Loksabha Election 2024: শেষ দফা ভোট শান্তিপূর্ণ কীভাবে? বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের

Loksabha Poll 2024:১ জুন লোকসভা ভোটের শেষ দফা। শান্তিপূর্ণ ভোটের জন্য় বিশেষ উদ্য়োগ নিয়েছে কলকাতা পুলিশ।

আবির দত্ত, কলকাতা: শেষ দফা ভোট শান্তিপূর্ণ করার উদ্দেশ্য়ে বিশেষ উদ্য়োগ কলকাতা পুলিশের (Kolkata Police)। কলকাতা পুলিশ সূত্রে খবর, ৩২৪টি স্পেশাল কুইক রেসপন্স টিম থাকছে শেষ দফার ভোটে। পাশাপাশি ভোট চলাকালীন DEO কাছে অভিযোগ আসলে, ১০ মিনিটের মধ্য়ে QRT টিম পৌঁছে সামাল দেবে পরিস্থিতি। 

বিশেষ উদ্য়োগ কলকাতা পুলিশের: কথায় আছে যার শেষ তার সব ভাল। ১ জুন লোকসভা ভোটের শেষ দফা। শান্তিপূর্ণ ভোটের জন্য় বিশেষ উদ্য়োগ নিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, মোট ৩২৪টি স্পেশাল কুইক রেসপন্স টিম থাকছে শেষ দফার ভোটে। প্রত্য়েকটি টিমে ৮ জন কেন্দ্রীয় জওয়ান এবং একজন করে কলকাতা পুলিশের আধিকারিক থাকবেন। কলকাতা পুলিশের প্রত্য়েকটি ডিভিশনে থাকবে ৩২ টি করে স্পেশাল QRT। শুধু ভাঙড়ে ডিভিশনেই থাকছে ৩৬টি টিম।                    

কোথায় কত বাহিনী?

শনিবার শেষ দফার নির্বাচনে মোট ৯টি আসনে ভোট হবে। যার মধ্যে রয়েছে বারাসাত, বসিরহাট, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার।সূত্রের খবর, ভোটের দিন শহর জুড়ে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। যার মধ্য়ে ৭২টি টিম থাকবে নাইট পেট্রোলিংয়ের দায়িত্বে। এদিকে স্ট্রং রুমে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ভোটের দিন যে কোনও জায়গা থেকে DEO কাছে অভিযোগ আসলে, ১০ মিনিটের মধ্য়ে QRT টিম পৌঁছে সামাল দেবে পরিস্থিতি। পাশাপাশি, ভোটের আগের দিন সকাল ৬.৩০ থেকে শহরে টহল দেবে বাহিনী। ভোটের দিন ভোর ৫.৩০ থেকে EVM স্ট্রংরুমে পৌঁছনো পর্যন্ত তৎপর থাকবে এই টিম। 

এদিকে লোকসভা নির্বাচন পর্বে আজই শেষ প্রচার। শেষ দফার ভোটের আগে বিকেট ৫টা পর্যন্ত করা যাবে প্রচার। তাই সময় নষ্ট করতে নারাজ শাসক বিরোধী কোনও পক্ষই। দক্ষিণ কলকাতাজুড়ে মেগা র‍্যালি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জোড়া রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে রোড শো ফলতায়। এরপর মহেশতলায় রোড শো করবেন অভিষেক। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Lok Sabha Election 2024 Phase 7: রাজ্যে ৯ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, একনজরে সপ্তম দফার নির্বাচন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Behala Bus Accident: দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় ফের মর্মান্তিক দুর্ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় ফের মর্মান্তিক দুর্ঘটনা
News Live: কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব
কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব
Saugata Roy Meets Amit Shah: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?

ভিডিও

Dilip Ghosh |
Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget