এক্সপ্লোর

লক্ষ্মীর ভাণ্ডার ৩ হাজার, ২ হাজার নাকি মাসে বাড়বে ১০০ টাকা ? BJP র রকমারি প্রতিশ্রুতিতে ধোঁয়াশা

Lakshmir Bhandar scheme: লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বরাদ্দ নিয়ে অমিত শাহ যা বললেন, তাতে কি লোকসভা ভোটের মধ্য়ে অস্বস্তিতে পড়ল বিজেপি?

কলকাতা : কখনও শুভেন্দু অধিকারী, কখনও সুকান্ত মজুমদার। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতে নানা সময় নানা প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর এবার বাংলায় প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। আর তাই নিয়েই সবার প্রশ্ন, বিজেপি কখনও ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার মিলবে তো? মিললেও কত ? ১ হাজার থেকে লাফিয়ে অঙ্কটা হবে শুভেন্দু অধিকারীর কথা মতো ৩ হাজার ? সুকান্ত মজুমদারের কথা মতো ২ হাজার ? নাকি মাসে বাড়বে মোটে ১০০ টাকা ? আর এই নানাবিধ প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। 

কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে গেছেন অসমের মুখ্যমন্ত্রীও।  হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, ' বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার চলে। ১০০০ টাকা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসম ছোট রাজ্য কিন্তু আমরা অসমে ১ হাজার ২৫০ টাকা করে প্রতি মাসে সকল মায়েদের কাছে পৌঁছে দি। ছোট রাজ্য কিন্তু মোদিজির রাজ্য, মোদিজির রাজ্য হওয়ার কারণে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। পশ্চিমবঙ্গে এই সব সুযোগ সুবিধা অসমের চেয়ে বেশি হওয়া উচিত কারণ পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য, অসম ছোট রাজ্য কিন্তু অসমের মানুষ বেশি টাকা পান লক্ষ্মীর ভাণ্ডারে। '  

আরও পড়ুন :

আর চারদিন পরই দেশে ঢুকে পড়ছে বর্ষা, বাংলায় কবে শুরু বৃষ্টি?

কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বরাদ্দ নিয়ে অমিত শাহ যা বললেন, তাতে কি লোকসভা ভোটের মধ্য়ে অস্বস্তিতে পড়ল বিজেপি? ঠিক কী বলেছেন অমিত শাহ? 'মমতা দিদি বলেন, বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের বলে যাচ্ছি, বিজেপি কোনও প্রকল্প বন্ধ করবে না। আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১০০ টাকা বাড়িয়ে মহিলাদের দেব।' 

বর্তমানে 'জেনারেল কাস্টে'র মহিলারা 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে প্রতিমাসে ১ হাজার টাকা পান। SC-ST-র মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে পান। সেখানে মাসে ১০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার কথা বলে বিজেপি বাংলার মহিলাদেরই অপমান করেছেন বলে মত প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । 

বিশেষজ্ঞরা বলেন, গত বিধানসভা নির্বাচন থেকে পঞ্চায়েত ভোট, তৃণমূলের ঝুলি ভরিয়ে দিয়েছিল এই প্রকল্প। এবার এই প্রকল্প কি লোকসভা ভোটে কোনও নির্ণায়ক ইস্যু হয়ে উঠতে পারে ? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget